Last Updated:
Iran Security Chief Mocks Trump’s Hormuz ‘US Territory’ Claim: মঙ্গলবার ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি ম্যাপ পোস্ট করেন, যেখানে হরমুজ প্রণালীকে “NEW U.S. Territory” বা “নতুন মার্কিন ভূখণ্ড” হিসেবে দেখানো হয়েছে।
তেহরান: ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী সংক্রান্ত দাবিকে কটাক্ষ করেছেন। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে আমেরিকার অক্ষমতা এবং সেটির মালিকানা দাবি করার মধ্যে যে ব্যবধান, তা মার্কিন রাজধানী ওয়াশিংটন থেকে হরমুজ প্রণালীর ৭,০০০ মাইল দূরত্বের চেয়েও বেশি।
