Last Updated:
এই সন্ধ্যায় ১৫০ জন তরুণ শিল্পী মঞ্চ ভাগ করে নিলেন বহু খ্যাতনামা শিল্পীর সঙ্গে। সকল সঙ্গীত অনুরাগীদের কলকাতা ইয়ূথ এনসেম্বলের পক্ষ থেকে এ ছিল এক মনে রাখার মতো সঙ্গীত সন্ধ্যা।
কলকাতা: অমিতাভ ঘোষের তত্ত্বাবধানে ২০১৫ সালে মাত্র কয়েকজন শিল্পীকে নিয়ে জন্ম হয় কলকাতা ইয়ূথ এনসেম্বেলের। ১১ বছরে ছোট্ট চারা থেকে মহীরূহে পরিণত হয়েছে কলকাতার অত্যন্ত জনপ্রিয় এই স্ট্রিং অর্কেস্ট্রা, যার মুখ্য অংশে রয়েছে ভায়োলিন। পশ্চিমবঙ্গ তথা ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক সীমানার গন্ডি পেরিয়েও বিভিন্ন বয়স ও পেশার সাথে যুক্ত শিল্পীরা আজ এই সংস্থার সঙ্গে যুক্ত।কলকাতা ইয়ূথ এনসেম্বল বর্তমানে এমন এক অর্কেস্ট্রা যারা মঞ্চে একসাথে প্রায় ১৫০ জন শিল্পীকে একত্রে সুরের যাদুতে সঙ্গীত প্রেমীদের মন জয় করে নিয়েছে।
