Last Updated:
Bhaskar Banerjee Hospitalised: ভাস্কর বন্দ্যোপাধায় হাসপাতালে ভর্তি৷ জানা গিয়েছে, অভিনেতার কোমরে অপারেশন হয়েছে৷ অভিনেতার শারীরিক অসুস্থতার খবর জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন৷
কলকাতা: টলিউড অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি৷ এই খবরটি জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিনেতার অনুরাগীরা৷ আচমকা কী হল টলিউডের খ্যাতনামা এই অভিনেতার, কেন তাঁকে হাসপাতালে ভর্তি করতে হল, তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
