আরহান খান প্রায়ই ইনস্টাগ্রামে তাঁর ব্যক্তিগত জীবনের ঝলক শেয়ার করেন। সম্প্রতি তিনি বালি বেড়াতে গিয়েছিলেন৷ বেরানোর কিছু ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁকে একটি বিনি টুপি পরা অবস্থায় দেখা গেছে। এই ছবিগুলো দেখে কিছু নেট দুনিয়া অনুমান করতে শুরু করেছেন যে, আরহান হয়তো চুল পড়ার সমস্যায় ভুগছেন এবং তাঁর টাক মাথা লুকানোর জন্যই টুপিটি পরেছেন। সোশ্যাল মিডিয়া মন্তব্যে ভরে গিয়েছিল। কিছু ব্যবহারকারী মজা করে লিখেছেন, “আরহানের মাথায় টাক,” আবার অন্যরা তার বয়স শুনে অবাক হয়েছেন।