বিচারক বলেন, রাষ্ট্রপক্ষ নথিতে জোরালো প্রাথমিক প্রমাণ উপস্থাপন করেছে যে, ছয়টি ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া অর্থ ছিল অপরাধের মাধ্যমে অর্জিত, যা শর্মা অর্থ আত্মসাৎ এবং নগদ অর্থ সাদা করার মাধ্যমে উল্লিখিত অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন। জানা গিয়েছে যে, সিদ্ধার্থ নিজের, ভাই, মা এবং মিউজিক ম্যানেজমেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা এত বিপুল পরিমাণ আমানতকে বৈধতা দেওয়ার জন্য কোনও আয়ের উৎসের নথি বা আয়কর রিটার্ন দাখিল করে তার অস্বীকারের আবেদন সপক্ষে প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন। আদালতের নির্দেশ, তিনি তাঁর জ্ঞাত আয়ের উৎস থেকে মহাবীর অ্যাকোয়াতে ১.১০ কোটি টাকার মতো বিশাল বিনিয়োগের প্রমাণস্বরূপ একটিও নথি দাখিল করতে ব্যর্থ হয়েছেন।
