Last Updated:
WB Assembly Election 2026: ডায়মন্ড হারবারে ৪ বুথে পুনর্নির্বাচনের সুপারিশ রিটার্নিং অফিসার ও অবজার্ভারের আজও চলবে মগরাহাট পশ্চিম ও ফলতা বিধানসভার স্ক্রুটিনি জানালেন স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত
আনিশ উদ্দিন মোল্লা, ডায়মন্ড হারবার: দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার বিধানসভার ৪টি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করেছেন রিটার্নিং অফিসার ও অবজার্ভার।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বলে জানালেন স্পেশ্যাল অবজার্ভার সুব্রত গুপ্ত। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে তিনি জানান, ফলতা ও মগরাহাট পশ্চিমের স্ক্রুটিনি এখনও সম্পূর্ণ হয়নি এবং সেই প্রক্রিয়া আজ রাতেও চলবে।
বিভিন্ন অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগের ভিত্তিতে ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত ফুটেজ পর্যবেক্ষণ শেষ হওয়ার পর পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে আগামীকাল সকালেই নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে।
তিনি আরও জানান, ফলতা, মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারের কিছু এলাকায় সমস্যা চিহ্নিত হয়েছে, সেগুলি যাচাই করে বিস্তারিত রিপোর্ট কমিশনে পাঠানো হবে।
Kolkata,West Bengal
Apr 30, 2026 10:23 PM IST
