Last Updated:
আদিত্য ও অনুষ্কার প্রথম দেখা হয়েছিল অনুষ্কার পরিবারের আয়োজিত একটি অনুষ্ঠানে। প্রায় চার বছর প্রেম করার পর, রঞ্জনের জন্মদিনে প্যারিসে সীল অনুষ্কাকে বিয়ের প্রস্তাব দেন।
মুম্বই: আদিত্য শীল এবং অনুষ্কা রঞ্জনের ঘরে খুশির খবর৷ ২০২১ সালের ২১শে নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির কোল আলো করে এল দুটি ছোট্ট শিশু। ২৩শে আগস্ট আদিত্য এবং অনুষ্কা যমজ কন্যাসন্তান, ভিরা এবং মাহিকে স্বাগত জানিয়েছেন। বলাই বাহুল্য, এই দম্পতি আনন্দে আত্মহারা এবং তা তাঁদের ইনস্টাগ্রাম পোস্ট থেকেই স্পষ্ট। আদিত্য শীল এবং অনুষ্কা রঞ্জন এই বছরের মে মাসে অভিনেত্রীর প্রথম গর্ভধারণের খবরটি ঘোষণা করেছিলেন।
