বিশ্বজুড়ে কলেরা পরিস্থিতির যে তথ্য ডাব্লিউএইচও প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে মোট আক্রান্ত ও মৃত্যুর প্রায় ৯০ শতাংশ ঘটনাই ঘটেছে মাত্র ৭টি দেশে— বাংলাদেশ, অ্যাঙ্গোলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, নাইজেরিয়া, দক্ষিণ সুদান, সুদান এবং ইয়েমেন। বিশেষ করে আফ্রিকা মহাদেশে এই রোগের প্রাদুর্ভাব সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে আফ্রিকান অঞ্চলে আক্রান্তের সংখ্যা ৩৪ শতাংশ এবং মৃত্যুর হার ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
