Last Updated:
বিজেপি নেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করে নেন যে বিগ বস কর্তৃপক্ষ তাঁর সঙ্গে কথা বলেছেন৷ তবে ফিল্মি তারকাদের সঙ্গে তাঁকেও কি দেখা যাবে এই শোয়ে?
কলকাতা: বিগ বস বাংলা নিয়ে শুরু হয়েছে তুমুল উন্মাদনা৷ ইতিমধ্যেই সেই বিগ বসের ঘর কেমন হবে, তা নিয়ে জল্পনা চলছে৷ কে কে থাকছে বিগ বস বাংলার প্রতিযোগী, তা নিয়েও চলছে জোর গুঞ্জন৷ এক একবার এক এক তারকার নাম উঠে আসছে৷ শোনা যাচ্ছে যশ-নুসরত থেকে জিতু কমলের নাম৷ অন্যদিকে অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটার সায়ক চক্রবর্তীর নাম কিছুটা হলেও পাকা৷ তিনি যাচ্ছেন বিগ বসে, তবে নিজে স্পষ্ট কিছু জানাননি সায়ক৷ উঠে এসেছে স্যান্ডি সাহার নামও৷ তবে স্যান্ডি যাচ্ছেন না, এটা নিশ্চিত৷ কে কে থাকবে প্রতিযোগী হিসেবে, তা জানা যাবে ৩০/৩১ অগাস্ট৷ সেই দিন থেকে যাত্রা শুরু হবে বিগ বস বাংলার৷
