Last Updated:
Bhanu Bandopadhyay: কিংবদন্তি কৌতুক সম্রাট ভানু বন্দ্যোপাধ্যায়ের ১০৬তম জন্মবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধাঞ্জলি। শান্তিপুরের ‘ভক্ত ভানু’ অনুপম সরকারের হাত ধরে যেন নতুন প্রজন্মে বেঁচে আছেন কৌতূক সম্রাট। রইল শান্তিপুর থেকে আন্তর্জাতিক মঞ্চে ভানু-চর্চার অজানা গল্প।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: বাংলা চলচ্চিত্র ও মঞ্চের অবিসংবাদিত কৌতুক সম্রাট ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে স্মরণ করলেন তাঁর একনিষ্ঠ ভক্ত অনুপম সরকার। যিনি সাধারণ মহলে ‘ভক্ত ভানু’ নামেই বেশি পরিচিত। ১৯২০ সালের ২৬ আগস্ট অবিভক্ত বাংলার ঢাকায় জন্মগ্রহণ করেন ভানু বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে তাঁর অভিনয়শৈলীর মাধ্যমে বাঙালির হৃদয়ে স্থায়ী আসন করে নেন। বর্তমান প্রজন্মের কাছে সেই কালজয়ী শিল্পীর ধারাকে স্বমহিমায় বাঁচিয়ে রেখেছেন অনুপমবাবু।