PM Modi meets Putin | এক গাড়িতে মোদি-পুতিন। কিরঘিস্তানে কূটনীতির কোলাকুলি। কিরঘিস্তানে সেমিফাইনাল। ফাইনাল খেলা দিল্লিতে। বিশ্বরাজনীতির স্নায়ুযুদ্ধের দ্বিপাক্ষিক সিরিজ শুরু হয়ে গিয়েছে। একদিকে আমেরিকা ও আমেরিকার বশংবদ ইউরোপের দেশগুলি। অন্যদিকে BRICS ঐক্য়। সেপ্টেম্বরের বারো-তেরো তারিখে দিল্লিতে ব্রিকস সম্মেলন। তারই ড্রেস রিহার্সাল কিরঘিস্তানের SCO সম্মেলনে। যেখানে মিলিত হবেন মোদী-জিনপিং-পুতিন। গতকাল পুতিনের সঙ্গে মোদির বৈঠক হয়েছে। একই গাড়িতে দেখা গেছে দুই রাষ্ট্রপ্রধানকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরাসরি বৈঠকের সম্ভবনা এখনও তৈরি হয়নি। কিন্তু, রাশিয়ার মধ্য়স্থতায় ভারত-চিন কাছাকাছি আসার উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে রয়েছে। কারণ, কিরঘিস্তান রওনা হওয়ার আগে শি জিনপিং, ঝাও ঝঙ্গকিকে পদচ্য়ুত করেছেন। ঝাও, চিনের ওয়েস্টার্ন থিয়েট্রিকাল কমান্ডের প্রাক্তন প্রধান ছিলেন। তাঁর নির্দেশেই দুহাজার সতেরো সালে ডোকালামে চিনা সেনা আগ্রাসী হয়েছিল। এবং দুহাজার কুড়িতে গালওয়ানে ভারতের সঙ্গে চিনের সেনাদের রক্তারক্তি হয়েছিল। ঝাও-কে সরিয়ে দিয়ে জিনপিং ইতিবাচক বার্তা দিচ্ছেন বলেই কূটনৈতিক মহল মনে করছে। কয়েকদিন পরেই ব্রিকস সম্মেলনে যোগ দিতে জিনপিংয়ের ভারতে আসার কথা। সেপ্টেম্বরের বারো ও তেরো তারিখ দিল্লিতে ব্রিকস সম্মেলন হবে। তাতে চারশোজন প্রতিনিধি নিয়ে চিনের প্রেসিডেন্ট যোগ দেবেন বলে খবর। তার মানে ভারতের সঙ্গে আষ্টেপৃষ্টে কূটনীতি করতে চায় চিন। গালওয়ানের কারণে দুদেশের সম্পর্কের যে অবনতি হয়েছিল, তার অনেকটাই দূর রয়েছে চিনের তিয়ানজিনে SCO সম্মেলনে। তার অন্যতম কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুল্ক চাপিয়ে ভারতকে চাপে ফেলতে চেয়েছিলেন। তারওপর অপারেশন সিঁদুর থামানোর দাবি করে, ভারতকে অস্বস্তিতেও ফেলার চেষ্টা করেন। সেটা SCO সম্মেলনে ভারত-রাশিয়া-চিনের কাছাকাছি আসায় অনুঘটকের কাজ করে বলে কূটনৈতিক মহলের মত। এবারও SCO সম্মেলনে আমেরিকার ইরানে হামলা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও শুল্কযুদ্ধের আবহে আলোচনা হবে। সেখানে আলোচনা যেখানে থামবে, ব্রিকসের আলোচনা সেখান থেকেই শুরু হবে বলে কূটনৈতিক মহল মনে করছে।Modi-Putin diplomacy in Kyrgyzstan: a geopolitical ‘semi-final’ ahead of the BRICS summit in Delhi. Prime Minister Narendra Modi and Russian President Vladimir Putin were seen travelling together in the same car in Kyrgyzstan, signalling a significant moment of India-Russia diplomatic warmth.