Last Updated:
Donald Trump: হরমুজ প্রণালির কাছে ইরানের লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার পর তেহরানকে কড়া হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা হামলা চালালে ইরানকে আরও কঠোর ও ভয়াবহ আঘাতের মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন তিনি।
নতুন করে ইরানের ঘাঁটিতে হামলা শুরু করেছে আমেরিকা৷ তার মাঝেই ইরানকে কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের৷ হরমুজ প্রণালির কাছে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনী হামলা চালাচ্ছে। একইসঙ্গে পাল্টা হামলা চালালে তেহরানকে আরও কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
