Last Updated:
US-Iran War ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর বিভিন্ন লক্ষ্যবস্তুতে ফের হামলা চালাল মার্কিন বাহিনী। CENTCOM হামলার কথা নিশ্চিত করার পরই ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরান অ্যান্টি-শিপ মিসাইল ছুড়েছে বলেই জানা গিয়েছে
ফের নতুন করে ইরানে হামলা চালাল আমেরিকা৷ মঙ্গলবার রাতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন লক্ষ্যবস্তুতে ফের হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) এই হামলার কথা নিশ্চিত করেছে। এর মধ্যেই ইরানও পাল্টা জবাব দিয়েছে বলে খবর। রিপোর্ট অনুযায়ী, ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরান থেকে অ্যান্টি-শিপ মিসাইল ছোড়া হয়েছে।
