Last Updated:
Green house of Nepal: এখনও প্রায় ৪,০০০ মানুষ নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, এখনও পর্যন্ত ১০,০০০-এরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
কাঠমাণ্ডু: নেপালে যা ঘটেছে, তেমনটা মনে হয় মানুষ দুঃস্বপ্নেও দেখে না৷ ইতিমধ্যেই সরকারি হিসাবে মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে৷ কিন্তু, সংখ্যাটা যে এতেই সীমাবদ্ধ নেই, তা-ও সকলেরই জানা৷ এত ধ্বংস, তাণ্ডবের মাঝেই সামনে আসছে এক-একটা ‘সার্ভাইভাল স্টোরি’৷ মানুষের বেঁচে থাকার লড়াইয়ের গল্প৷ আর এই বেঁচে থাকার লড়াইয়ের প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়েছে ভাইরাল ভিডিওয় দেখা সেই ‘সবুজ’ রঙের বাড়িটা৷ একটি সবুজ রঙের বাড়ি যেন ধ্বংসযজ্ঞকে উপেক্ষা করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সাহসের প্রতীক হয়ে গিয়েছে। ইতিমধ্যেই জানা গিয়েছে, আশপাশে হড়পা বানের ভয়ঙ্কর তাণ্ডবলীলা চলার মাঝে কী ভাবে টিকে গিয়েছে ৪০ বছরের পুরনো বাড়িটা? এবার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন সেই বাড়ির বাসিন্দারা৷
