Last Updated:
ইরানের দক্ষিণাঞ্চলে বিয়ের অনুষ্ঠান চলাকালীন একটি আবাসিক বাড়িতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ। ইরানের রেড ক্রিসেন্টের দাবি, শিশুসহ ৫ জন নিহত এবং ৫০-এর বেশি আহত।
তেহরান: ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন একটি আবাসিক বাড়িতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। ইরানের রেড ক্রিসেন্টের দাবি, মঙ্গলবার এই হামলা চালানো হয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাক এলাকায়।
