Last Updated:
The 26th factor: পৃথিবীতে ঘটে যাওয়া একাধিক বিপর্যয়ের সঙ্গে কাকতালীয় ভাবে জড়িয়ে গিয়েছে ক্যালেন্ডারের একটি তারিখ, ২৬৷ সাম্প্রতিক নেপালের হড়পা বান থেকে শুরু করে মুম্বই হামলা, এমন একাধিক প্রাণঘাতী ঘটনা ঘটেছে এই ২৬ তারিখে
নেপালের হড়পা বান, মুম্বইয়ে তাজ হোটেলে সন্ত্রাসবাদী হামলা, ভারত মহাসাগরের বিধ্বংসী সুনামি- যদি প্রশ্ন করা হয়, বলুন তো এই তিন ঘটনার মধ্যে মিল কোথায়? বেশিরভাগ সকলেই হয়তো উত্তর দেবেন, ৩ ঘটনাতেই প্রাণ হারিয়েছেন প্রচুর মানুষ৷ এককথায় ভয়ঙ্কর বিপর্যয়, কোনটা মনুষ্যসৃষ্ট তো কোনওটি প্রাকৃতিক৷ কিন্তু এই ঘটনাগুলির মধ্যে আরও একটি মিল রয়েছে, তিনটি ঘটনাই ঘটেছে ২৬ তারিখে৷
