Last Updated:
ইস্তানবুলের সিলিভরির কাছে মারমারা সাগরে বুধবার ভোরে তুরস্কের পতাকাবাহী দুই বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর TUĞBERK İMAMOĞLU জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, নিখোঁজ ১০ নাবিকের সন্ধানে সমুদ্র ও আকাশপথে উদ্ধার অভিযান চলছে।
তুরস্ক: ইস্তানবুলের কাছে মারমারা সাগরে বুধবার ভোরে তুরস্কের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর একটি জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই জাহাজে থাকা ১০ জন নাবিকেরও কোনও খোঁজ মেলেনি বলে জানিয়েছে ইস্তানবুলের গভর্নরের দফতর এবং তুর্কি সংবাদমাধ্যম।
