Last Updated:
Estonia Defence Minister Resigns: এস্তোনিয়ার প্রতিরক্ষা খাতে অর্থ ও সম্পদ ব্যবস্থাপনা নিয়ে অডিটে প্রশ্ন ওঠার পরই তাঁর পদত্যাগের সিদ্ধান্ত সামনে আসে। এখন বিতর্কিত EU-এর অর্থ উদ্ধার এবং Datasel-এর সঙ্গে চলা চুক্তিগত বিরোধ মেটানোই এস্তোনিয়া সরকারের সামনে বড় চ্যালেঞ্জ।
ইউক্রেনকে সহায়তা করার জন্য করা ৭ কোটি ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৭৭০ কোটি টাকা) মূল্যের গোলাবারুদ চুক্তি ঘিরে বিতর্কের জেরে পদত্যাগ করলেন এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হ্যানো পেভকুর। ভারতীয় মালিকানাধীন একটি সংস্থাকে ঘিরে তৈরি হওয়া এই ক্রয়কাণ্ড নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে।
