‘রাখে হরি তো মারে কে !’ হড়পা বানের ন’দিন পর সুড়ঙ্গ থেকে জীবন্ত অবস্থায় উদ্ধার হলেন দুই কর্মী। নেপালের ৩এ ত্রিশূলী সুড়ঙ্গে কার্যত বিস্ময়কর ঘটনা ঘটল। সর্বশেষ তথ্য জানিয়ে নেপাল সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল রাজা রাম বাসনেট বলেন, রাসুয়ার ভোতেকোশি নদীতে ভয়াবহ হড়পা বন্যার সময় আটকা পড়েছিলেন ওই দুই ব্যক্তি। যৌথ তল্লাশি অভিযানের মাধ্যমে তাঁদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সেনা আধিকারিক।
সেনাবাহিনীর মুখপাত্র বাসনেট প্রথম কর্মীকে জীবিত অবস্থায় উদ্ধারের খবর জানানোর পরপরই নেপালি জনপ্রতিনিধি শ্রী রাম নিউপানে তাঁর ফেসবুক পেজে দ্বিতীয় উদ্ধারের বিষয়টি জানান। আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই দুই ব্যক্তির নাম সঞ্জয় শাহ ও কবির মহারজন। তাঁদের মধ্যে একজন মেকানিক্যাল ফোরম্যান এবং অন্যজন মেকানিক্যাল সুপারভাইজার। তাঁদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনাস্থলের দৃশ্যে দেখা যায়, কাদা মাখা অবস্থায় উদ্ধার হওয়া এক কর্মীকে উদ্ধারকারী তাঁর কাঁধে করে নিয়ে যাচ্ছেন।
#WATCH | Nepal | Rescue workers rescue one person from inside the tunnel of the Trishuli 3A hydel project
Video source: Nepali Army pic.twitter.com/H73CLoPhL5
— ANI (@ANI) September 4, 2026
নেপালের ‘ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশন’-এর তথ্য অনুযায়ী, ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৫৫৭ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে ১১৫ জন ত্রিশূলী নদীর তীরবর্তী মূল সুড়ঙ্গের ভেতরে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকাজ অব্যাহত রয়েছে, কারণ উদ্ধারকারীদের ধারণা-সুড়ঙ্গের ভেতরে এখনও কেউ কেউ জীবিত থাকতে পারেন।
নেপালের ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, হিমবাহ ধসের ফলে সৃষ্ট ভয়াবহ হড়পা বানে অন্তত ১,২৫৯ জন মৃত এবং ৫,০০০-এরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন বলে মনে করা হচ্ছে।
বুধবার শেষ নাগাদ চিন জানিয়েছে যে, সীমান্তের তিব্বত অংশে ২১ জন নিহত এবং ৫৪১ জন নিখোঁজ হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নেপালের ১২টি জলবিদ্যুৎ প্রকল্প থেকে প্রায় ৯০০ শ্রমিক নিখোঁজ রয়েছেন এবং মনে করা হচ্ছে যে তাঁদের মধ্যে প্রায় ৫০০ জন সুড়ঙ্গের ভেতরে আটকা পড়েছেন।
ভয়ঙ্কর বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এরাজ্যের ৩২ জনের। নিখোঁজ আত্মীয়ের খোঁজে ভারত-সহ বিভিন্ন দেশ থেকে ছুটেছেন বহু মানুষ। কারও চোখে-মুখে উদ্বেগ, কেউ ভেঙে পড়েছেন কান্নায়। সবার প্রশ্ন, কবে ঘরে ফিরবে ঘরের মানুষ?
Suvendu Adhikari:’ফ্রি প্যালেস্তাইন লিখলে, কেন লিখবেন না ফ্রি পিওকে?’ কড়া বার্তা মুখ্যমন্ত্রীর