Last Updated:
মার্কিন নৌবাহিনীর উপর হামলা হলে ইরানের তেল ট্যাঙ্কার বহর ধ্বংস ও ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পিট হেগসেথ। তিনটি ইরানি তেলবাহী জাহাজে মার্কিন হামলার পর ওয়াশিংটন-তেহরান উত্তেজনা আরও তীব্র হয়েছে।
ইরানের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিল আমেরিকা। ইরানি বাহিনী মার্কিন নৌবাহিনীর কোনও জাহাজে হামলা চালালে ইরানের তেল ট্যাঙ্কারকে পরিকল্পিতভাবে নিশানা করে ধ্বংস ও ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার ‘সেক্রেটারি অব ওয়ার’ পিট হেগসেথ।
