Last Updated:
Tollywood Actor Arrested: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে বাংলা সিনেমা তৈরির কথা বলে রতুয়ার বাসিন্দা মহাম্মদ আজহারউদ্দিনের কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। তাঁকে সিনেমার প্রযোজক করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বলে দাবি অভিযোগকারীর। অভিযোগ, পরবর্তীতে ‘কালিয়াচক চ্যাপ্টার ওয়ান’ সিনেমার শুটিং শুরু হয়।
মালদা, রতুয়া, জিএম মোমিন: আর্থিক প্রতারণার অভিযোগে টলিউডের অভিনেতা ও পরিচালক ওয়াসিম আক্তারকে গ্রেফতার করল মালদার রতুয়া থানার পুলিশ। রবিবার রাতে কলকাতার টালিগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে মালদায় এনে রতুয়া থানায় নিয়ে আসা হয়। সোমবার ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে অভিযুক্তকে চাঁচল মহকুমা আদালতে পেশ করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
