Last Updated:
রাইজিং ভারত সামিটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, মুকেশ আম্বানির সঙ্গে অনন্ত আম্বানিও বাংলায় আসছেন। রাজ্যে বিনিয়োগের কথা জানিয়ে তিনি সরকারকে বাণিজ্য ও শিল্পবান্ধব বলে বার্তা দেন।
কলকাতাঃ রাইজিং ভারত সামিটের মঞ্চে উপস্থিত হয়ে রাজ্যের শিল্প নিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “অনন্ত আম্বানির সঙ্গে আমার কথা হয়েছে। উনি ও মুকেশ আম্বানি বাংলায় আসছেন। বাংলায় বিনিয়োগ করবেন ওঁরা। ডেটা সেন্টার ও সেমি কন্ডাক্টর হাবে কাজ করবেন।”
