Last Updated:
রাইজিং ভারত সামিটে দিলীপ ঘোষ জানান, রাজ্যে বর্তমানে ল্যান্ড ব্যাঙ্ক ও জমি নীতি তৈরি করা হচ্ছে। শিল্পপতিদের বাংলায় এসে বিনিয়োগের আহ্বানও জানান তিনি।
কলকাতা, শুভ্রজিৎ চক্রবর্তী: রাইজিং ভারত সামিটে উপস্থিত হন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। নিজের দফতর নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। শিল্প নিয়ে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “অনেক জায়গা আছে, যেমন আসানসোল। জমির যে চরিত্র, সেখানে শিল্পই হবে। বাগনান এমন একটা জায়গা। খড়গপুরে আসুন, আমি জমি দেব।” তিনি বলেন, আগের সরকারের কাছে সেই তথ্য ছিল না। বর্তমানে ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করা হচ্ছে এবং জমি নীতি তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। শিল্পপতিদের রাজ্যে আসার আহ্বান জানিয়ে দিলীপ ঘোষ বলেন, “শিল্পপতিদের কোথায় জমি দেওয়া হবে, সেটা সরকারের দায়িত্ব। সরকারই ঠিক করবে কোথায় শিল্পপতিদের জমি দেওয়া হবে।”
