Job Cut : খরচ কমাতে ফের বড় কর্মী ছাঁটাই (Oracle Layoffs) করতে চলেছে এই কোম্পানি। বিশ্বের অন্যতম বড় টেক জায়ান্ট নিচ্ছে উল্লেখযোগ্য পদক্ষেপ। মূলত, কর্মী ছাঁটাইয়ের জন্যই ৭০ কোটি ডলার ব্য়য় করবে ওরাকল। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই খবর।
কেন ফের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে পারে ?
কোম্পানির সাম্প্রতিক আর্থিক চিত্র বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কাজে বড় ধরনের ডেটা সেন্টার তৈরি করছে ওরাকল। যে কারণে প্রচুর খরচ বেড়ে গিয়েছে কোম্পানির। বর্তমানে এই খরচ কমাতেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে সংস্থা।
কোথা থেকে এই কর্মী ছাঁটাইয়ের খবর পাওয়া গেছে ?
সম্প্রতি কোম্পানির শেয়ার লেনদেনের একটি খবর প্রকাশ্য়ে এসেছে। যেখানে বলা হয়েছে, কোম্পানির চেয়ারম্যান ল্যারি এলিসন শেয়ার কেনাবেচার একটি নতুন কর্মসূচি নিয়েছে। এখনও পর্যন্ত ওরাকলের শেয়ারের প্রায় ৪০ শতাংশের মালিক তিনি। শেয়ার নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া নথিতে কোম্পানি জানিয়েছে, ২২ জুন গৃহীত এই পরিকল্পনার আওতায় এলিসন ২৪ অক্টোবর পর্যন্ত ৫ কোটি শেয়ার বিক্রি করতে পারবেন। ২২ জুন শেয়ারের ক্লোজিং রেট ছিল ১৭৫.০৭ ডলার (অর্থাৎ ৫ কোটি শেয়ারের মূল্য ৮৭৫ কোটি ডলার); তবে এরপর থেকে শুক্রবারের লেনদেন শেষ হওয়া পর্যন্ত শেয়ারের দর ১৬ শতাংশ কমেছে।