Last Updated:
Disha Salian Death Case: দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় ফের নতুন মোড়। সোমবার এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন আপ্তসহায়ক দিশা সালিয়ানের মৃত্যুর তদন্তে আদিত্য ঠাকরে, অভিনেতা দিনো মোরিয়া, রিয়া চক্রবর্তী-সহ একাধিক নাম উঠে এসেছে।
মুম্বই: সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু তদন্তে নয়া মোড়৷ বোম্বে হাইকোর্টের নির্দেশের পর, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) সোমবার সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় একটি এফআইআর দায়ের করেছে। দিশা ২০২০ সালের ৮ জুন মারা যান। এর কিছুদিন পরই সুশান্তকে তাঁর মুম্বইয়ের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়। দিশা সালিয়ানের ঘটনায় দায়ের করা এফআইআর-এ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম উঠে এসেছে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে৷
