Last Updated:
Agriculture News: মালদায় মিলেট চাষ কৃষকদের সামনে খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দরজা। বাড়তি লাভের পাশাপাশি পুষ্টিগুণে ভরপুর এই ফসল স্বাস্থ্যের জন্যও ‘সুপার ফুড’ হিসেবে জনপ্রিয়।
মালদা, জিএম মোমিন: গতানুগতিক ধান, গম ও সবজি চাষের বাইরে এবার জলবায়ু সহনশীল এবং পুষ্টিগুণে সমৃদ্ধ মিলেট চাষে নতুন দিশা দেখাতে উদ্যোগী হল মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র। স্বাস্থ্যকর খাবার হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এই শস্যকে অনেকেই ‘সুপার ফুড’ বলে থাকেন। পাশাপাশি বাজারে মিলেটের চাহিদা বাড়ায় এই চাষ থেকে অতিরিক্ত আয়ের সুযোগও রয়েছে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।