Last Updated:
Dance Reality Show: উত্তর ২৪ পরগনার বনগাঁয় প্রথমবার আয়োজিত হল ডান্স রিয়েলিটি শো ‘বাংলার বেস্ট ড্যান্সার’-এর গ্র্যান্ড ফিনালে। জনপ্রিয় টেলিভিশন ডান্স রিয়েলিটি শো-এর আদলে তৈরি এই প্রতিযোগিতায় অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীরা অংশ নেয় এবং বিজয়ীদের জন্য ২ লক্ষ টাকার প্রাইজ মানি রাখা হয়েছিল।
উত্তর ২৪ পরগনা: রিয়েলিটি শো এতদিন টেলিভিশনের পর্দাতেই দেখে অভ্যস্ত ছিলেন বনগাঁর মানুষ। এবার সেই রিয়েলিটি শো-এর স্বাদ মিলল শহরের মাটিতেই। চোখধাঁধানো নৃত্য পরিবেশনা, বিচারকদের মূল্যায়ন এবং প্রতিযোগীদের টানটান উত্তেজনা সব মিলিয়ে জমজমাট হয়ে উঠল বনগাঁয় আয়োজিত এই ডান্স রিয়েলিটি শো। আয়োজকদের দাবি, বনগাঁয় এর আগে কোনও ডান্স অ্যাকাডেমির উদ্যোগে এমন রিয়েলিটি শো আয়োজিত হয়নি।