UPI News Update: UPI ও Rupay ডেবিট কার্ড নিয়ে বড় ঘোষণা করল সরকার। এবার থেকে ২০০০ টাকা পর্যন্ত লেনদেনে কোনও চার্জ বা ফি নিতে পারবে না ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান। ‘পেমেন্ট অ্যান্ড সেটলমে্ট অ্যাক্টে’ পরিবর্তন করতে এই নোটিফিকেশন প্রকাশ করেছে কেন্দ্র।
কী বলেছে সরকার ?
সোমবার সপ্তাহের শুরুতেই এই বিষয়ে একটি নোটিফিকেশন প্রকাশ করেছে অর্থ মন্ত্রক। যেখানে বলা হয়েছে, ‘কোনও ব্যাঙ্ক বা সিস্টেম প্রোভাইডার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে UPI বা রুপে ডেবিট কার্ড হোল্ডারের থেকে ২০০০ টাকা পর্যন্ত আর্থিক লেনদেনে চার্জ বা পি নিতে পারবে না।’