Last Updated:
এর আগে অম্বরিশের বিয়ে নিয়ে নানা কথা হয়েছে। অভিনেতা নিজেও বলেছেন বলেছেন যে তিনি বিয়ে না করেই খুশি। এবার দাদাগিরির মঞ্চে এসে সুদীপাকে নিয়ে দারুণ মজার কথা বললেন অভিনেতা।
কলকাতা: অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য এখনও বিয়ে করেননি৷ এই নিয়ে তাঁর ভক্তদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে৷ তবে অভিনেতা নিজে জানিয়েছেন যে তিনি বিয়ে করতে চান না৷ এর পিছনে কোনও বিশেষ কারণ কখনও উল্লেখ করেননি বাংলার জনপ্রিয় অভিনেতা৷ তবে এবার দাদাগিরির মঞ্চে এসে এমন এক বিষয় উঠে এল, যা নিয়ে নেট দুনিয়ায় জোর চর্চা শুরু হয়েছে অভিনেতা অম্বরিশের বিয়ে নিয়ে৷
দাদাগিরি অনুষ্ঠানটি যথেষ্ট জনপ্রিয়৷ এখন সুপারস্টার দেব এই রিয়ালিটি শোয়ের সঞ্চালক৷ দেবের শোয়ে যেমন সাধারণ জনতা আসেন, তেমনই সেলেব্রিটি অতিথিরাও আসেন এই শো৷ এমনই এক শোয়ে উপস্থিত ছিলেন অম্বরিশ ভট্টাচার্য, সুদীপা চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টোরাজ মল্লিক সহ অরো অনেকে৷ সেখানে মন শব্দটি নিয় কথা শুরু হয়৷ খেলার এক অংশ হিসেবেই এই শব্দটি উঠে আসে৷ তখন সঞ্চালক দেব বলেন যে কাঞ্চনদার মন আছে কিনা জানা নেই কারণ তিনি এতবার মন দিয়েছেন৷ এই নিয়ে শোয়ে উপস্থিত প্রতিযোগীদের মধ্যে শুরু হয় দুরন্ত মজা! কাঞ্চন নিজের মতো করে মজার কথা বলতে শুরু করেন৷ তিনি স্বাভাবিক ভাবেই বলেন যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর মন দেওয়া-নেওয়া বাড়ছে৷ শোয়ের আর এক প্রতিযোগী সুদীপাও কাঞ্চনকে সমর্থন করেন৷ তিনি বলেন যে, মানুষ হিসেবে ভাল বলেনই মেয়েরা কাঞ্চনের প্রেমে পড়েন বারবার৷ এবার প্রশ্নবাণ ধেয়ে আসে অম্বরিশের দিকে৷ তাহলে কী অম্বরিশ মনের দিকে ভাল নয়, যে কারণে তাঁর প্রেম নিয়ে কোনও রকম কথা হয় না! এই কথার রেশ ধরে সুদীপা চট্টোপাধ্যায় বলেন যে তিনি অম্বরিশকে পছন্দ করেন না৷ এরপরই অম্বরিশ বলেন যে সুদীপা তাঁকে খুবই পছন্দ করেন, কিন্তু বাড়িতে স্বামী রয়েছে, অশান্তির ভয়ে সেটা স্বীকার করছে না! আসলে এই ধরনের কথোপকথন ছিল পুরোটাই দর্শকদের আনন্দ দেওয়ার জন্য৷ এই কথাগুলো শোনা গিয়েছে দাদাগিরির প্রোমোতে৷
নতুন মোড়কে দাদাগিরি৷ সৌরভের পর, দেব এখন দাদাগিরির সঞ্চালক৷ তাঁকেও বেশ পছন্দ হয়েছে দর্শকদের৷ দেব এমনিতেই বাংলার জনপ্রিয় হিরো৷ কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন তিনি৷ এরই মধ্যে টেলিভিশনে আসার ঝুঁকি নিয়েছেন তিনি৷ আপাতত তিনি হিট৷ এই শোতে এসে সুদীপা চট্টোপাধ্যায় উত্তম কুমারের সঙ্গে দেবের তুলনা করেন৷ এই প্রসঙ্গেই দেব বলেন যে কোনও এক সময় সুপ্রিয়া দেবীও তাঁকে এই একই কথা বলেন৷
কয়েক মাস আগেই অভিনেতা অম্বরিশ ভট্টাচার্যের একটি ছবি নিয়ে শুরু হয় তুমুল চর্চা৷ তিনি বিয়ের ছবি পোস্ট করেন৷ যা দেখে সকলে চমকে যান৷ ছবিটি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এই ছবিটি পোস্ট করার পরই চাঞ্চল্য ছড়ায়৷ যেই অভিনেতা কখনও বিয়ে করবেন না বলেছিলেন তাঁরই বিয়ের ছবিতে সকলে অবাক হন৷ তবে পরবর্তীতে স্পষ্ট হয় যে ছবির প্রোমোশনের জন্য সিনেমার একটি ছবি পোস্ট করেছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়৷
