তিনি প্রশ্ন তুলেছেন, আমরা কি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ ঘোষণা করি, নাকি স্বাভাবিকভাবে এগিয়ে যাই। অমিতাভের মতে, স্বতঃস্ফূর্ততাই সবকিছুর ভিত্তি। ব্লগে বিগ বি স্বতঃস্ফূর্ত অভিনয় নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, যে শিল্পীদের মধ্যে কৃত্রিমতা ছাড়া অভিনয়ের সহজাত প্রতিভা রয়েছে, দর্শকেরা তাঁদেরই সবচেয়ে বেশি প্রশংসা করেন। এমন শিল্পীদের বিশাল ভক্তগোষ্ঠীও থাকে।
