মুম্বই: নয় নয় করে ২০টি বসন্ত কাটিয়ে ফেলেছেন একসঙ্গে। যাবতীয় ঝড়ঝাপটা সামাল দিয়েছেন দু’জনে মিলে। কাজকর্ম সামলে বড় করে তুলেছেন দুই সন্তানকেও। এত দায়-দায়িত্ব, প্রতিশ্রুতি পালন করতে গিয়ে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু দক্ষিণী তারকা সূর্য এবং তাঁর স্ত্রী জ্যোতিকা সেই গোত্রে পড়েন না। দীর্ঘ দু’দশকের দাম্পত্যজীবন কাটিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। এখনও পরস্পরকে চোখে হারান তাঁরা। তাই এত বছর পর ফের একবার পরস্পরের প্রতি অঙ্গীকারবদ্ধ হলেন তাঁরা। আবারও বিয়ে সারলেন। (Suriya and Jyotika Renew Wedding Vows)
২০তম বিবাহবার্ষিকীতে ফের বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সূর্য এবং জ্যোতিকা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও-ও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা। পরিবার এবং ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আবারও চারহাত এক হয়েছে তাঁদের। মা ও বাবার বিয়েতে উপস্থিত ছিলেন তাঁদের দুই সন্তান দিয়া এবং দেবও। সূর্যর ভাই, অভিনেতা কার্তিও দাদা-বৌদির দ্বিতীয় বিয়ের সাক্ষী হন। অনুরাগী থেকে কলাকুশলী, সকলেই অভিনন্দন জানিয়েছেন সূর্য এবং জ্যোতিকাকে। (Suriya and Jyotika Remarriage)
আরও পড়ুন: সাগরে ভারতীয় নৌবাহিনী ও পাকিস্তানি জাহাজের মধ্যে সংঘর্ষ, আন্তর্জাতিক জলসীমায় বেনজির ঘটনা
খ্রিস্টান মতে দ্বিতীয় বার বিবাহ সারলেন সূর্য এবং জ্যোতিকা। গির্জায় ফের চার হাত এক হয়েছে তাঁদের। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও পোস্ট করেছেন তারকাদম্পতি, তাতে সাদা টাক্সিডোয় দেখা গিয়েছে সূর্যকে। সাদা গাউন পরেছিলেন জ্যোতিকাও। ছেলের হাত ধরে গির্জায় প্রবেশ করেন জ্যোতিকা। তাঁকে কনের বেশে দেখে কেঁদে ফেলেন সূর্য। আবেগপ্রবণ হয়ে পড়েন বাকিরাও।
ওই ভিডিও পোস্ট করে জ্যোতিকা লেখেন, ‘পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, দু’দশকের ভালবাসা এবং যুদ্ধের উদযাপন। না, এটা কোনও আদর্শ বিয়ের উদযাপন নয়, বরং অসম্পূর্ণতা, মানিয়ে নেওয়া, পারস্পরিক বোঝাপড়া, ত্যাগ এবং নিঃস্বার্থ ভালবাসার উদযাপন। এটা আমাদের উদযাপন, একে অপরের জন্য যে মানুষ হয়ে উঠেছি আমরা, তার উদযাপন। যে স্বপ্ন ধরাছোঁয়ার বাইরে মনে হয়েছিল, আজ তা-ই বাস্তব। এই স্বপ্ন বুকে নিয়েই কাটিয়ে দেব গোটা জীবন!’
আরও পড়ুন: এবার OTT-তে সেন্সর? ‘সাংস্কৃতিক দূষণ’ রোধ করতে বিশেষ কমিটি তৈরি করল RSS, রিপোর্ট দেবে কেন্দ্রকে
১৯৯৯ সালে ‘Poovellam Kettuppar’ ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেন সূর্য এবং জ্যোতিকা। পরবর্তীতে একাধিক ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। একসঙ্গে কাজ করতে গিয়েই ঘনিষ্ঠতা বাড়ে তাঁদের মধ্যে। ২০০৬ সালে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। বিয়ের পর বেশ কয়েক বছর অভিনয় থেকে দূরে ছিলেন জ্যোতিকা। সংসার, ছেলেমেয়েকে বড় করাকেই বেছে নেন সেই সময়। ২০১৫ সালে আবারও অভিনয়ে ফেরেন জ্যোতিকা। জ্যোতিকাকে যে অনেক বেশি স্বার্থত্যাগ করতে হয়েছে, পরবর্তীতে সেকথা মেনে নেন সূর্যও। এমনকি জ্যোতিকা যাতে নিজের পরিবার, বন্ধুবান্ধবদের সান্নিধ্য পান, তার জন্য়ই মুম্বইয়ে বাড়ি কেনার সিদ্ধান্ত নেন বলে জানান।
Dona Ganguly: গুরু কেলুচরণ মহাপাত্রের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নৃত্য পরিবেশনা করলেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর মেয়ে সানা