কলকাতা: মুক্তির আগেই, বিক্রি হয়ে গেল উইন্ডোজ প্রযোজনা সংস্থার (Windows) ২টি সিনেমার স্যাটেলাইট রাইটস! যে কোনও সিনেমা মুক্তির পরেই যখন বারে বারে প্রশ্ন ওঠে ছবির ব্যবসা নিয়ে, সেই সময়ে দাঁড়িয়েই এবার মুক্তির আগেই বিক্রি হয়ে যাচ্ছে সিনেমার রাইটস! এবার পুজোয় মুক্তি পাচ্ছে, ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। উইন্ডোজ প্রযোজনা সংস্থার থেকে এই ছবি মুক্তি পাচ্ছে। অভিনয়ে রয়েছেন, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee), কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee), যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta) এবং সোহিনী সরকার (Sohini Sarkar)। পুজোয় যে বিগ বাজেট ছবিগুলি মুক্তি পাচ্ছে, তার মধ্যে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ অন্যতম। অন্যদিকে, এই বছরের শেষেই মুক্তি পাওয়ার কথা ‘উইন্ডোজ’-এর আরেকটি সিনেমা, ‘ফ্যামিলিওয়ালা’। এই ২টি ছবির কাজই এখনও সম্পূর্ণভাবে শেষ হয়নি। আর তার আগেই, বিক্রি হয়ে গেল এই ২টি ছবির স্যাটেলাইটস এবং ডিজিট্যাল রাইটস!
মুক্তির আগেই বিক্রি হয়ে গেল উইন্ডোজ প্রযোজনা সংস্থার জোড়া ছবির স্যাটেলাইটস এবং ডিজিট্যাল রাইটস
এই প্রসঙ্গে অভিনেতা-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলছেন, ‘বাংলা ইন্ডাস্ট্রিতে পা রাখছে সোনি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে স্যাটেলাইটস এবং ডিজিট্যাল রাইটস কিনছে। এই বছর, ‘উইন্ডোজ’-এর থেকে ৩টে ছবি ইতিমধ্যেই কিনে নিয়েছে সোনি। ইতিমধ্যেই ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর রাইটস কিনে নিয়েছে সোনি। এর পরে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ এবং ‘ফ্যামিলিওয়ালা’, মুক্তির আগেই এই ২টি ছবির ডিজিট্যাল ও স্যাটেলাইটস রাইটস -ও কিনে নিয়েছে সোনি। আমরা ভীষণ গর্বিত যে, বাংলা ইন্ডাস্ট্রি বড় হচ্ছে। বাংলা ছবি কেনার জন্য বিভিন্ন চ্যানেল টাকা খরচ করছে, এটাই আমাদের কাছে বড় পাওয়া। আর উইন্ডোজ-কে দিয়ে যে এটা শুরু হল, তাতে আমরা খুব খুশি।’
অন্যদিকে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এর আগেই ঘোষণা করেছেন যে, তিনি আগামী ছবি করতে চলেছেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে। এর আগে, এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla)-কে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবার শিবপ্রসাদ বলেছিলেন এই পরিকল্পনার কথা। এরপরে তিনি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন যে, তিনি মিঠুন চক্রবর্তীকে নিয়ে ছবি করতে চলেছেন। অনুরাগীরা এখন তাকিয়ে রয়েছেন, মিঠুনকে নিয়ে কোন চমক পরিকল্পনা করেছেন, শিবপ্রসাদ আর নন্দিতা রায়।
Jeetu Kamal: নতুন সরকারের থেকে প্রত্যাশা কমেছে, বিতর্ক আমার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে, কাজে নয়: জিতু কমল