Adidas Layoffs In India : বিশ্বের প্রযুক্তি বাজারের কর্মী ছাঁটাইয়ের মারাত্মক প্রভাব পড়ত চলেছে ভারতে। এবার কর্মী ছাঁটাই নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের এই নামকরা কোম্পানি (Adidas Layoffs)। দেশের ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করবে এই সংস্থা।
কাদের চাকরি যাবে ?
এবার ভারতে কর্মী ছাঁটাইয়ের পথে হাটছে বিশ্বের নামকরা খেলার সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি অ্যাডিডাস। সংস্থার তরফ ইতিমধ্যেই কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোম্পানি জানিয়েছে, ভারতের গুরুগ্রামের টেক হাবে ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করবে তারা। এই বড় সিদ্ধান্তের ফলে চাকরি যাবে ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার ছাড়াও সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারদের। তবে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করলেও কত কর্মীর চাকরি যাবে তা নিয়ে এখনও নিশ্চিত করেনি অ্য়াডিডাস।
কী বলা হয়েছে কোম্পানির তরফে
Wocult-কে দেওয়া একটি বিবৃতিতে অ্যাডিডাস জানিয়েছে, ভারতে তাদের টেক হাবে কর্মী সংখ্য়া কমাতে হচ্ছে। কোম্পানির আগামী দিনের ব্যবসা চালাতে এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে কোম্পানিকে। বিশেষ করে ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখেই এই কর্মী কমানোর পথে হাঁটছে কোম্পানি। কর্মী ছাঁটাইয়ের বিবৃতিতে কোম্পানি বলেছে, ”সংস্থার এই কর্মী ছাঁটায়ের সময় কর্মীদের সাহায্য় করবে তারা। দীর্ঘ সময়ে ধরে কর্মীদের কোম্পানির প্রতি অবদানের জন্য সংস্থা কৃতজ্ঞ।” দীর্ঘ মেয়াদে কোম্পানির ব্যবসা চালিয়ে নিয়ে যেতে এই উদ্য়োগ নিয়েছে কোম্পানি।
ঠিক কতজনের চাকরি যেতে পারে ?
ভারতে গুরুগ্রামের টেক হাবে কোম্পানির প্রায় ৭০০ কর্মী রয়েছে। মনে করা হচ্ছে, কর্মী ছাঁটাই ঘোষণার পর এখানে সম্ভাব্য ৩৫০ বা তার বেশি কর্মীর চাকরি যাবে। কোম্পানি এখানে পুরো কর্মীসংখ্যার ৪৫-৫০ শতাংশ কর্মী ছাঁটাই করছে। তবে সব বললেও কোম্পানি এখনও কত কর্মীর চাকরি যাবে, সেই সংখ্যাটা নিশ্চিত করেনি। তবে যতদূর জানা যাচ্ছে, এতে সবথেকে বেশি প্রাভাবিত হবে ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার ছাড়াও সফ্টওয়্যার ইঞ্জিনিয়াররা।
কীভাবে এই কর্মী ছাঁটাই করা হবে ?
কোম্পানি ১৫ সেপ্টেম্বর টাউন হলের মিটে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি ঘোষণা করেছে। চাকরি যাওয়ার বিষয়ে কর্মীদের দুটি বিভাগে ভাগ করে বলা হয়েছে। একটি দলকে সেইদিনই এক্সটি লেটার ধরিয়ে দেওয়া হয়েছে। বাকি কর্মীদের ডিসেম্বরে হ্যান্ডওভার দিয়ে কাজ বুঝিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। অ্য়াডিডাসের স্থানীয় মার্কেটিং অগ্রানাইজেশন হিসাবে কাজ করে গুরুগ্রামের অফিস। এখান থেকেই টেক সংক্রান্ত যাবতীয় কাজ করা হয়।
আরও পড়ুন : হাজার হাজার কর্মীর চাকরি যাবে ! ৭০ কোটি ডলার ব্য়য় করবে এই কোম্পানি