কলকাতা: ‘দাদাসাহেব ফালকে’ (Dadasaheb Phalke Award) সম্মানে ভূষিত হলেন, বর্ষীয়ান অভিনেতা অনন্ত নাগ (Anant Nag)। ২০২৪ সালের, ‘দাদাসাহেব ফালকে’-র ঘোষণায়, রয়েছে বর্ষীয়ান অভিনেতা অনন্ত নাগের নাম। চলতি মাসের শেষের দিকেই কন্নড় অভিনেতার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। গতবছর ও ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পেয়েছিলেন এক মালয়ালি অভিনেতা, আর এবারেও দক্ষিণের জনপ্রিয় অভিনেতা পেলেন এই সম্মান। অভিনেতার বর্তমান বয়স ৭৮ বছর, কেরিয়ারে ৩০০-র ও বেশি সিনেমায় অভিনয় করেছেন অনন্ত নাগ। কন্নড় ভাষায় আড়াইশো-টারও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অন্যান্য ভাষাতেও অভিনয় করেছেন অনন্ত নাগ। ছোটপর্দাতেও তাঁর অবদান রয়েছে, জনপ্রিয় শো ‘মালগুডি জে’জ’-এ অভিনয় করেছিলেন অনন্ত নাগ। হিন্দি, ইংরাজি, তামিল, তেলুগু, মালয়ালম, মরাঠির মতো ভাষাতেও অভিনয় করেছেন অনন্ত নাগ।
বর্ষীয়ান অভিনেতাকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
সোশ্যাল মিডিয়ায় এদিন অভিনেতা অনন্ত নাগকে শুভেচ্ছা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হওয়ার জন্য, বর্ষীয়ান অভিনেতা অনন্ত নাগকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কয়েক দশক ধরে তাঁর সাবলীল অভিনয়, অসাধারণ বহুমুখী প্রতিভা এবং অনন্য শিল্পীসত্তা ভারতীয় চলচ্চিত্রে, বিশেষত কন্নড় চলচ্চিত্র জগতে, এক অমলিন ছাপ রেখে গিয়েছে। পর্দায় প্রতিটি চরিত্রকে তিনি নিজের অসাধারণ অভিনয় দক্ষতা, গভীরতা ও প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে করে তুলেছেন অনন্য।’ অভিনেতাকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এর আগে, প্রাক্তন প্রধানমন্ত্রী দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন অনন্ত নাগ।
অঙ্কুর (১৯৭৪), নিশান্ত (১৯৭৫), ভূমিকা (১৯৭৭), এবং কোন্ডুরা (১৯৭৮)-র মতো সিনেমা করে নজর কেড়েছিলেন অনন্ত নাগ। এছাড়াও, আর কে নারায়ণের কিংবদন্তি গল্প, ‘মালগুডি জে’জ’-এ অভিনয় করে নজর কেড়েছিলেন অনন্ত নাগ। তাঁর ভাই, শঙ্কর নাগের পরিচালনায় এই সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। পাশাপাশি, কর্ণাটকের রাজনীতিতেও যোগ দিয়েছিলেন অনন্ত নাগ।
ದಾದಾಸಾಹೇಬ್ ಫಾಲ್ಕೆ ಪ್ರಶಸ್ತಿಯಿಂದ ಪುರಸ್ಕೃತರಾದ ಪ್ರಸಿದ್ಧ ನಟ ಅನಂತ್ ನಾಗ್ ಅವರಿಗೆ ಅಭಿನಂದನೆಗಳು.
ಕಳೆದ ಹಲವು ದಶಕಗಳಿಂದ, ಅವರ ಸಹಜ ಅಭಿನಯ, ಗಮನಾರ್ಹ ವೈವಿಧ್ಯತೆ ಹಾಗೂ ಶ್ರೇಷ್ಠ ಕಲಾಪ್ರತಿಭೆಯು ಭಾರತೀಯ ಚಲನಚಿತ್ರರಂಗದಲ್ಲಿ, ವಿಶೇಷವಾಗಿ ಕನ್ನಡ ಚಿತ್ರರಂಗದಲ್ಲಿ, ಅವಿಸ್ಮರಣೀಯ ಛಾಪನ್ನು ಮೂಡಿಸಿವೆ. ಅವರು ಅಭಿನಯಿಸಿದ ಪ್ರತಿಯೊಂದು… https://t.co/2jimAZM16T
— Narendra Modi (@narendramodi) September 16, 2026
Dona Ganguly: গুরু কেলুচরণ মহাপাত্রের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নৃত্য পরিবেশনা করলেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর মেয়ে সানা