কলকাতা: সোনার দামের কোনও স্থিরতা নেই। রোজই ওঠা নামা করে এই মূল্যবান ধাতুর দাম। যেমন ১৫ সেপ্টেম্বর একধাক্কায় বেশ খানিকটা কমে গিয়েছিল সোনার দাম। আর তারপর আজ আবারও কিছুটা দাম কমেছে এই মূল্যবান ধাতুর। যদিও আজ দাম বেড়েছে আরও এক মূল্যবান ধাতু রুপোর। কিন্তু আজ ১৭ সেপ্টেম্বর কত দাম হল এই দুই মূল্যবান ধাতুর?
আরও পড়ুন: “নারীর ক্ষমতায়ন ও বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে…”, অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বললেন মুখ্যসচিব?
২৪ ক্যারেট সোনার দাম
খাঁটি সোনা বা ২৪ ক্যারেট সোনা সাধারণত কিনে থাকেন বিনিয়োগ করেন যাঁরা, তাঁরা বা সোনার ব্যবসায়ীরা। এই সোনার দাম আজ অর্থাৎ ১৭ সেপ্টেম্বর প্রতি গ্রামে কমেছে ৩৮ টাকা। প্রতি ১০ গ্রামে এই দাম কমে যাওয়ার পরিমাণ ৩৮০ টাকা। এর ফলে প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ১৫ হাজার ৪৭ টাকা। প্রতি ১০ গ্রামে এই দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৪৭০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম
সাধারণত ২২ ক্যারেট সোনা দিয়েই গয়না তৈরি করা হয়। আজ দাম কমেছে এই সোনারও। প্রতি গ্রামে ৩৫ টাকা দাম কমেছে গয়না তৈরির সোনার। আর সেই হিসাবে প্রতি ১০ গ্রামের জন্য ৩৫০ টাকা দাম বাড়বে সোনার গয়নারও। এই সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১৪ হাজার ২৯৫ টাকা। প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৯৫০ টাকা।
আজ যদি কেউ সোনা বিক্রি করতে চান গতকালের থেকেও দাম কিছুটা কম পাবেন। প্রতি গ্রামের জন্য আজ ১৩ হাজার ৬৯২ টাকা পাওয়া যাবে সোনা বিক্রি করে। যা গতকালের থেকে ৩৫ টাকা কম।
১৮ ক্যারেট সোনার দাম
আজ দাম কমেছে ১৮ ক্যারেট সোনারও। প্রতি গ্রামে এই সোনার দাম কমেছে ৩০ টাকা করে। আজ প্রতি গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ১১ হাজার ৭৩৫ টাকা। প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ১৭ হাজার ৩৫০ টাকা।
রুপোর দাম
তবে সোনার দাম কমলেও আজ দাম বেড়েছে রুপোরও। প্রতি কেজি রুপোর দাম আজ বেড়ে গিয়েছে ৪৩২ টাকা। প্রতি কেজি রুপোর দাম হয়েছে ২ লক্ষ ৩১ হাজার ৭৪২ টাকা।
তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।