বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুরকে নিয়ে নির্মিত চলচ্চিত্রটির নাম ‘আরাধনা’। এই সুপারহিট চলচ্চিত্রটির মাধ্যমেই তাঁদের অভিষেক হয়। এরপর ‘সফর’, ‘ছোটি বহু’, ‘অমর প্রেম’, ‘দাগ’, ‘রাজা রানী’, ‘আবিষ্কার’, ‘ত্যাগ’ এবং ‘মালিক’-এর মতো চলচ্চিত্রের মাধ্যমে তাঁরা ভক্তদের মাঝে এই জুটিকে অত্যন্ত জনপ্রিয় করে তোলেন। এই চলচ্চিত্রটির কারণেই রাজেশ খান্না রাতারাতি সুপারস্টার হয়ে যান। এরপর ১৯৭১ সাল পর্যন্ত তিনি টানা ১৭টি হিট চলচ্চিত্র উপহার দেন।
