Last Updated:
বিমানের মধ্যেই দুই যাত্রীর মধ্যে তুমুল হাতাহাতি। লন্ডন থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুই যাত্রীর মধ্যে প্রথমে বচসা, পরে তা হাতাহাতিতে গড়ায়।
ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে দুই যাত্রীর মধ্যে মারামারির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল ভাইরাল হয়েছে। বিমানটি লন্ডন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সেই সময় দুই পুরুষ যাত্রীর মধ্যে কথা কাটাকাটি থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে শারীরিক সংঘর্ষে গড়ায়। এর ফলে শিশু এবং বয়স্ক যাত্রী-সহ বিমানে থাকা অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, মারামারি শুরু হওয়ার আগে দুই ব্যক্তি তর্ক করছিলেন। এরপর তাঁরা একে অপরকে ঘুষি মারতে শুরু করেন। হাতাহাতির সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে এক যাত্রীর টি-শার্ট ছিঁড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি নিউজ18 বাংলা ৷
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিমানের ভিতরে বাংলাদেশি দুই ব্যক্তি তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। পরে তারা একে অপরের সঙ্গে মারামারি শুরু করেন। একটা সময় একজনের টি-শার্ট ছিঁড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কেবিন ক্রু ও অন্য যাত্রীরা এগিয়ে এসে দু’জনকে থামানোর চেষ্টা করেন।
গোটা ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দুই যাত্রী প্রথমে একে অপরের সঙ্গে তর্ক করছেন। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাঁরা পরস্পরকে ঘুষি মারতে শুরু করেন। মারামারির সময় এক যাত্রীর টি-শার্ট ছিঁড়ে যায়।
FREE-FOR-ALL BREAKS OUT MID-AIR on London–Bangladesh flight
Passengers SCREAM, babies CRY & 2 men get VERY CLOSE & VERY PERSONAL
Cabin crew & passengers eventually SEPARATE THE TWO pic.twitter.com/IdlBDDJMMW
— RT (@RT_com) September 18, 2026
ঘটনাটি ঠিক কখন ঘটেছে, দুই যাত্রীর মধ্যে বচসার সূত্রপাত কী নিয়ে এবং তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এদিকে, বাংলাদেশ বিমান-এর জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার মাহবুবউদ্দিন আহমেদ জানিয়েছেন, তিনি এই ঘটনার বিষয়ে এখনও অবগত নন। ঢাকা ট্রিবিউনকে তিনি বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিমানযাত্রীদের নিরাপত্তা এবং মাঝ আকাশে যাত্রীদের মধ্যে হাতাহাতির মতো ঘটনা কীভাবে নিয়ন্ত্রণ করা হয়, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
