জুবিনের স্ত্রী তাঁর স্বামীর ন্যায়বিচারের অপেক্ষায় আছেন। সিঙ্গাপুরে জুবিন গর্গের মৃত্যু দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত ষড়যন্ত্র, তা খতিয়ে দেখতে অসম সরকার তদন্তের নির্দেশ দিয়েছে এবং আদালতে আইনি প্রক্রিয়া চলছে। এ প্রসঙ্গে প্রয়াত গায়কের স্ত্রী বলেন, “আমরা ন্যায়বিচার চাই। প্রক্রিয়াটি বর্তমানে আদালতে চলছে। আমরা জানতে চাই, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে আসলে কী ঘটেছিল। আমরা এখনও এই উত্তরের অপেক্ষায় আছি।” তিনি আরও বলেন, “আমাদের ন্যায়বিচার পেতেই হবে। জুবিন যদি ন্যায়বিচার না পায়, তাহলে আর কে পাবে? অন্তত অসমে, জুবিন গর্গের জন্য আমাদের ন্যায়বিচার পেতেই হবে।”
