নয়াদিল্লি: সৌদি আরবের রাজধানী রিয়াধে এবার হামলা ইয়েমেনে হুথি গোষ্ঠীর। সৌদি আরবের বেশ কিছু জায়গায় আছডে পড়ল তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। রিয়াধের মূল বিমানবন্দরের বাইরে কালো ধোঁয়া চোখে পড়েছে। হামলা হয়েছে ইয়ানবু বন্দর শহরে তৈলসংস্থা আরামকোর ডিপোয়। এর ফলে পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও ঘোরাল হয়ে উঠতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। (Houthis Strike Riyadh)
ভোররাতে সৌদিতে পর পর হামলা হয়েছে বলে জানা যাচ্ছে। রিয়াধে কিং খালিদ আন্তর্জাতিক বিমাবন্দরের বাইরে আরামকোর তেলের ডিপোতে হামলা হয়। একটি তেলের ট্যাঙ্কারে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় সেখানে। দমকলবাহিনী গিয়ে নেভায় সেই আগুন। সংবাদ সংস্থা AFP-র পোস্ট করা একটি ভিডিওয় কালো ধোঁয়ায় ঢেকে যেতে দেখা গিয়েছে আকাশ। (West Asia Situation)
ইয়েমেনে ক্ষমতাসীন রাশাদ আল-আলিমি সরকারে সমর্থন রয়েছে সৌদির। কিন্তু বিদ্রোহী সংগঠন হুথি ইরানের মদতপুষ্ট বলে অভিযোগ। আমেরিকা এবং ইজ়রায়েলে আক্রমণ চালানোর পর থেকে তারা অতিসক্রিয় হয়ে উঠেছে। লোহিত সাগরে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ এই মুহূর্তে তাদের হাতে। আর তার পরই সরাসরি সৌদিতে হামলা চালাল তারা।
Saudi Arabia says Iran-backed Houthi rebels tried to attack the capital with ballistic missiles, but its forces intercepted and destroyed them before they could strike civilians.
The Houthis say they targeted “sensitive sites” but did not specify their intended targets.… pic.twitter.com/2EkEvYAsIg
— Fox News (@FoxNews) September 19, 2026
আরও পড়ুন: এবার AI Force আনছে আমেরিকা, ঝুঁকি মানতেই নারাজ ট্রাম্প, বড় ঘোষণা করলেন
সৌদির তরফে জানানো হয়েছে, শনিবার ভোরবেলা রিয়াধকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। কিন্তু মাটিতে আছড়ে পড়ার আগেই আকাশে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে দেয় যৌথবাহিনী। দেশবাসীকে সতর্ক করা হয়। যদিও হুথির দাবি, রিয়াধের একাধিক জায়গায় হামলা চালিয়েছে তারা। সংগঠনের মুখপাত্র ইহিয়া সারীর তরফে বিবৃতি জারি করে দাবি করা হয় যে, সৌদির বুকে দু’টি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান চালিয়েছে তারা। একটিতে ব্যালিস্টিক, অন্যটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। পাশাপাশি, ড্রোন হামলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
A large plume of smoke was seen near Riyadh’s main airport after booms were heard, following overnight alerts for potential danger in the capital https://t.co/2Jb89KWQVY pic.twitter.com/LxBRaJD6jt
— Reuters (@Reuters) September 19, 2026
আরও পড়ুন: আলোচনা ছাড়াই প্রার্থী ঘোষণা? দোলাচলের মধ্যে এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মমতা-তৃণমূলের কুণাল ঘোষের
ঠিক কোথায় কোথায় হামলা চালিয়েছে, তা আলাদা করে জানায়নি হুথি। তবে রিয়াধের পাশাপাশি, পূর্বের আল-খার্জেও হামলা হয়েছে বলে শোনা যাচ্ছে। ওলায়া জেলাতেও তীব্র শব্দ শোনা গিয়েছে বলে খবর। যৌথবাহিনীর দাবি, ইয়ানবু, তইফ, বায়েশ এবং ফারাসানে বসতি এলাকা লক্ষ্য করে হামলার চেষ্টা হয়। তবে তা ঠেকানো গিয়েছে। ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি এখনও পর্যন্ত।
কিন্তু হঠাৎ সৌদিকে কেন নিশানা করছে হুথি? ইহিয়ার দাবি, সানায় ‘অপরাধমূলক’ হামলা চালিয়েছে সৌদি। তাদের F-15 এবং Typhoon যুদ্ধজাহাজ থেকে বোমাবর্ষণ করা হয়। ইয়েমেনের মারিবে সৌদির একটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে বলেও জানিয়েছে তারা। ধ্বংসাবশেষের ভিডিও-ও প্রকাশ করে তারা। সৌদির তরফে যদিও কোনও বিবৃতি দেওয়া হয়নি তা নিয়ে।
Alipurduar News : প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার বাড়িতে আগুন! ভয়ঙ্কর পরিণতি বাবার | ABP