সেই সময় রাধিকা মুম্বইয়ের একটি ফ্ল্যাটে একা থাকতেন। নিরাপত্তা বিষয়টি গুরুতর হয়ে ওঠায় তিনি নিজের লোকজনকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। রাধিকা বলেন, “আমি আমার ড্রাইভার এবং স্পট দাদাকে ফোন করে জিজ্ঞেস করি, ‘আমার একটি ক্লিপ ফাঁস হয়ে গেছে, আপনারা কি দেখেছেন? যদি না দেখে থাকেন, আমি নিজেই আপনাদের পাঠিয়ে দেব, দেখবেন।'”
