মুম্বই : দীর্ঘদিনের লড়াই শেষ। ক্যান্সারের কাছে হার মানলেন অভিনেতা। প্রয়াত মুশতাক খান। কৌতুক চরিত্রের জন্য বিখ্যাত ছিলেন অভিনেতা। মাত্র ৫৬ বছর বয়সেই মারণ রোগের কাছে হার মানলেন তিনি। অনেকদিন ধরেই ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার মৃত্যু হয়েছে অভিনেতা মুশতাক খানের। Federation of Western India Cine Employees (FWICE) – এর প্রেসিডেন্ট বি এন তিওয়ারি এবং All Indian Cine Workers Association (AICWA) – এর প্রেসিডেন্ট সুরেশ শ্যামলাল গুপ্ত অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। কমেডি চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন অভিনেতা মুশতাক খান। রুপোলি পর্দায় স্ক্রিন শেয়ার করেছেন বহু তাবড় অভিনেতা অভিনেত্রীর সঙ্গে। মাত্র ৫৬- তেই থামল তাঁর জীবন। অসংখ্য ছবিতে কৌতুক চরিত্রে অভিনয় করেছেন মুশতাক খান। সেই তালিকায় রয়েছে জনপ্রিয় সিনেমা ‘ওয়েলকাম’, ‘স্ত্রী ২’, ‘গদর এক প্রেম কথা’- সহ আরও অনেক ছবি। স্ত্রী, বধাই দো, গদর ২, বেবি জন- সহ একাধিক নতুন ছবিতেও অভিনয় করেছেন মুশতাক খান। সিনেমার পাশাপাশি টেলিভিশন সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি।
“Actor Mushtaq Khan died today,” Federation of Western India Cine Employees (FWICE) president BN Tiwari confirms to ANI over phone
(File photo of Mushtaq Khan) pic.twitter.com/9gLDbKS2oA
— ANI (@ANI) September 24, 2026
All Indian Cine Workers Association (AICWA) – এর প্রেসিডেন্ট সুরেশ শ্যামলাল গুপ্ত জানিয়েছেন, ৫ বছর আগে থেকে ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা চলছিল অভিনেতার। ক্রমশ সুস্থও হচ্ছিলেন তিনি। তবে সপ্তাহ দুয়েক আগে মুশতাক খানের শরীর ফের অসুস্থ হয়ে যায়। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। শুক্রবার মুম্বইয়ের ইয়ারি রোডের কবরস্থানে অভিনেতা মুশতাক খানেক শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। ১৯৮০ সালে বলিউডে ডেবিউ করেছিলেন এই অভিনেতা। Albert Pinto Ko Gussa Kyon Aata Hai – এই ছবির হাত ধরেই বলিউডে অভিষেক হয় অভিনেতার। চার দশকের কেরিয়ারে একাধিক পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন মুশতাক খান। স্ক্রিনে তাঁর কমিক টাইমিং সবসময়েই চমক দিয়েছে দর্শকদের। কৌতুক অভিনেতা হিসেবে তাঁর অভিনয় চিরকালই মনে রাখার মতো। আশিকি, হাম হ্যায় রাহি প্যার কে, রাজা, হেরা ফেরি, জোড়ি নম্বর ১, মুঝসে শাদি করোগি, ওয়ান্টেড, ওহ মাই গড – এইসব ছবিতে মুশতাক খানের অভিনয় আজীবন মনে রাখবে দর্শকমহল।
Artisan Excellence Award: শাড়ি শিল্পীদের সৃষ্টিকে সম্মান জানাতে, বাটারফ্লাই উইংস ইভেন্টসের উদ্যোগে আয়োজিত হল আর্টিসন এক্সেলেন্স অ্যাওয়ার্ডস