নয়াদিল্লি: মাঝ আকাশে বিমান হাইজ্যাকের চেষ্টা হয় বলে অভিযোগ। রক্তারক্তি কাণ্ড ঘটে যায় FlyDubai বিমানের ককপিটে। ভারতীয় পাইলট স্মিত মচ্ছারকে ক্ষতবিক্ষত করে দেয় অভিযুক্ত পাইলট। তবে এই গোটা ঘটনায় এখনও পর্যন্ত বেশ কিছু প্রশ্নের উত্তর অধরা আন্তর্জাতিক সংবাদমাধ্যম তো বটেই, ইজ়রায়েলি সংবাদমাধ্যমও সেই প্রশ্নগুলি তুলে ধরেছে-
- যাত্রীভর্তি বিমান আছড়ে ফেলতে চাওয়ায় অভিযুক্ত পাইলট ওমানের বাসিন্দা বলে জানা গিয়েছে। আট মাস আগেই সে FlyDubai-এ যোগ দেয় বলে খবর। কর্মক্ষেত্রে সে কারও সঙ্গে মিশত না, মহিলাদের সঙ্গে করমর্দন পর্যন্ত করত না, ধর্মচর্চায় মগ্ন থাকত বলে অভিযোগ সামনে এসেছে। কিন্তু বিমান হাইজ্যাক করা বা আছড়ে ফেলার নেপথ্যে কী উদ্দেশ্য থাকতে পারে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সে বিমান নিয়ে আত্মঘাতী হতে চাইছিল, না বিমান আছড়ে ফেলতে চাইছিল, স্পষ্ট নয় তাও। (FlyDubai Plane Hijack Fears)
- ওমানের নাগরিক তেল আভিভগামী বিমানের পাইলট হল কী করে, তা নিয়েও প্রশ্ন উঠছে। Jerusalem Post-এর রিপোর্ট অনুযায়ী, FlyDubai সংস্থা বিশেষ চুক্তিতে আবদ্ধ, যার আওতায় ইজ়রায়েলের সঙ্গে সুসম্পর্ক থাকা, ইজ়রায়েলকে পৃথক রাষ্ট্র হিসেবে মেনে নেওয়া দেশের নাগরিকরাই তাদের বিমানের পাইলট হতে পারে। ওমান সেই তালিকায় নেই। তাহলে ওমানের নাগরিক কী করে ওই বিমান ওড়ানোর অনুমতি পেল, উঠছে প্রশ্ন। ইজ়রায়েল সরকারের পরিবহণ মন্ত্রী মিরি রেগেভ পর্যন্ত সেই নিয়ে তদন্তের দাবি তুলেছেন। সংযুক্ত আরব আমিরশাহি চুক্তি লঙ্ঘন করেছে কি না, জানতে চেয়েছেন তিনি। (FlyDubai Incident)
- ইজ়রায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ এবং সন্ত্রাসদমন বিভাগ Shin Bet-এর দক্ষতার সুখ্যাতি গোটা বিশ্বে। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা হোক বা বুধবার বিমান হাইজ্যাকের চেষ্টা, তারা কেন কিচ্ছুটি টের পেল না, উঠছে প্রশ্ন। দ্বৈত নাগরিকত্ব না থাকা সত্ত্বেও ওই পাইলট কী করে বিমানে উঠল, কেন টের পেল না কেউ, সেই প্রশ্নও উঠে আসছে।
- বিমানে ধারাল অস্ত্র এল কোত্থেকে, উঠছে প্রশ্ন। যদি ওই পাইলট ধারাল অস্ত্র নিয়ে উঠে থাকে, তাহলে বিমানে ওঠার আগে তল্লাশিতে কেন ধরা পড়ল না? এমনিতেই ইজ়রায়েলগামী বিমানের নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়। বার বার স্ক্রিনিং হয়, পাসপোর্ট দেখা হয়, ব্যাগপত্র ভাল করে ঘেঁটে দেখা হয়। এমনকি শরীরও স্ক্যান করে দেখা হয় বিমানে ওঠার আগে। সেক্ষেত্রে ধারাল অস্ত্র কেন ধরা পড়ল না? আগে থেকে যদি ককপিটে ধারাল অস্ত্রটি রেখে দেওয়া হয়ে থাকে, তাহলে কেন রাখা হয়েছিল?
আরও পড়ুন: বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে বলিউড নায়িকা, এয়ার অ্যাম্বুল্য়ান্সে করে ফেরানো হল দেশে, অবস্থা গুরুতর
- বিমানটি হাইজ্যাক করার চেষ্টা হয়েছে বলে প্রথমে খবর ছড়ায়। ইজ়রায়েলের তরফে নাশকতামূলক হামলার কথা বলা হয়েছে। যদিও FlyDubai এখনও পর্যন্ত কিছু জানায়নি। সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। যদি তা-ই হয়ে থাকে, সেক্ষেত্রে একার পক্ষে কি এমন ঘটনা ঘটানো সম্ভব?
- এই ঘটনার নেপথ্যে ইরানের হাত রয়েছে বলে দাবি করেছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোন তথ্যের ভিত্তিতে এমন দাবি করলেন তিনি?
- FlyDubai জানিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। তদন্ত শুরু করেছে সৌদি আরবও। কিন্তু এক্ষেত্রে তদন্তের এক্তিয়ার কার? কারণ বিমানটি সংযুক্ত আরব আমির শাহি থেকে ইজ়রায়েল যাচ্ছিল। জর্ডনের আকাশে উচ্চতা কমতে থাকলে সৌদি আরবে জরুরি অবতরণ করে। বিমানের অধিকাংশ যাত্রী আবার ইজ়রায়েলি নাগরিক। সংযুক্ত আরব আমিরশাহি, ইজ়রায়েলও তদন্তে অংশনিতে পারে বেল জানা যাচ্ছে। তবে সৌদি এবং ইজ়রায়েলের মধ্যে স্বাভাবিক সম্পর্ক থাকলেও, সংযুক্ত আরব আমিরশাহি ইজ়রায়েলের কাছে জবাবদিহিতে বাধ্য নয়।
- বিমান হাইজ্যাকের চেষ্টা হয়েছে বলে শোরগোল সর্বত্র, তার কয়েক ঘণ্টার মধ্যেই তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেন বেশ কিছু যাত্রী, যাঁদের অধিকাংশই ইজ়রায়েলি নাগরিক। অভিযুক্ত পাইলট কিন্তু সৌদি আরবেই আটক ছিলেন। জিজ্ঞাসাবাদ চলছিল।
CM Suvendu Adhikari: “ছেলেটার অপরাধ ছিল, আমার সহযোগী ছিল”, নন্দীগ্রামে গিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?