মস্কো: নতুন করে মহামারির আশঙ্কা। প্লেগের প্রকোপ রাশিয়ায়। ইতিমধ্যেই একজন মারা গিয়েছেন। নজরদারিতে রাখা হয়েছে প্রায় ২০০ জনকে। কোয়ান্টাইন ঘোষণা করা হয়েছে একটি হাসপাতালে। পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে সেখানে। (Russia Plague Fears)
রাশিয়ার সাইবেরিয়ার ইরকুৎস্ক অঞ্চলে প্লেগের প্রকোপ দেখা দিয়েছে বলে খবর। ‘দ্য মস্কো টাইমস’ জানিয়েছে, সেখানে ল্যাবরেটরির কর্মী, এক মহিলা প্লেগে আক্রান্ত হন। তিনি মারা গিয়েছেন। পর্যবেক্ষণে রয়েছেন প্রায় ২০০ জন। জেলা হাসপাতালে কোয়ারান্টাইনের ঘোষণা হয়েছে। (Plague in Russia)
পার্শ্ববর্তী রিপাবলিক অফ বুরাতিয়ার প্রধান অ্যালেক্সেই সাইদেনভ ল্যাবরেটরির কর্মীর মৃত্যুর খবরে সিলমোহর দিয়েছেন। প্রথমে ওই মহিলার সংক্রমণকে ‘বিপজ্জনক সংক্রমণ’ বলে উল্লেখ করেন ইরকুৎস্কের আধিকারিকরা। পরে জানা যায়, বিশেষ ধরনের প্লেগ সংক্রমণ বাসা বেঁধেছিল তাঁর শরীরে। তবে বুরাতিয়ায় সংক্রমণ ছড়ায়নি বলে দাবি করেছেন সাউদেনভ।
প্লেগে আক্রান্ত হয়ে যে মহিলা মারা গিয়েছেন, তাঁর নাম দারিয়া শ। বয়স ২৭ অথবা ২৮। ইরকুৎস্ক অ্যান্টি প্লেগ ইনস্টিটিউটে কর্মরত ছিলেন তিনি। Lyudi Baikala-র দাবি, এক সহকর্মীর কাছে মুখ খুলেছিলেন দারিয়া। জানিয়েছিলেন, গবেষণা চলাকালীন জীবন্ত ব্যাকটিরিয়া থেকে নমুনা সংগ্রহ করছিলেন। দুর্ঘটনাবশত ব্যাকটিরিয়া ভর্তি টেস্ট টিউবটি ভেঙে ফেলেন তিনি। এর পরই দারিয়া প্লেগে সংক্রমিত হন।
আরও পড়ুন: বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে বলিউড নায়িকা, এয়ার অ্যাম্বুল্য়ান্সে করে ফেরানো হল দেশে, অবস্থা গুরুতর
মঙ্গলবার শেলেকোভের হাসপাতালে ভর্তি করা হয় দারিয়াকে। তাঁর শরীরে নিউমোনিয়া ধরা পড়ে প্রথমে। ভেন্টিলেটরে রাখা হয়েছিল তাঁকে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার মারা যান। দারিয়ার মৃত্যুর পর ওই হাসপাতালে কোয়ারান্টিন ঘোষিত হয়। বিশেষ কমিশন গড়া হয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে দেখতে।
একনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, কমপক্ষে ১৯৭ জন দারিয়ার সংস্পর্শে এসেছিলেন। তাঁদের নিভৃতবাসে পাঠানো হয়েছে, যার মধ্যে ১০০ জনের বেশি মানুষ ভর্তি রয়েছেন হাসপাতালে। আপাতত ইরকুৎস্কের সমস্ত জমায়েত, অনুষ্ঠান বাতিল করা হয়েছে। নির্দেশ লঙ্ঘন করলে কড়া পদক্ষেপ করার কথা ঘোষণা করেছে প্রশাসন। ইরকুৎস্কের গভর্নর ইগর কোবজেভ নাগরিকদের সতর্ক থাকতে আর্জি জানিয়েছেন।
শুক্রবার বিবৃতি দিয়ে ইগর জানান, দারিয়ার সংস্পর্শে আসা লোকজনকে নিভৃতবাসে রাখা হয়েছে। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত অসুস্থতার লক্ষণ নেই। তবে দারিয়ার মেডিক্যাল রিপোর্টে লেখা রয়েছে, নিউমোনিক প্লেগ হয়েছিল তাঁর। এতে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। একজনের থেকে সংক্রমিত হয়ে অন্যজনের মধ্যে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
CM Suvendu Adhikari: “ছেলেটার অপরাধ ছিল, আমার সহযোগী ছিল”, নন্দীগ্রামে গিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?