লন্ডন : ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট BA295, যা লন্ডন থেকে শিকাগো যাচ্ছিল, আচমকাই সেখানে ইমার্জেন্সি বা জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই বিমান যখন আয়ারল্যান্ডের উপর দিয়ে উড়ছিল সেই সময়েই এই ইমার্জেন্সি ঘোষণা করা হয়। জানা গিয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটিকে লন্ডনে ফিরিয়ে আনা হচ্ছে। সূত্রের খবর, এই বিমান squawking 7700 কোড পাঠিয়েছে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে। এই কোডের সাহায্যে মূলত জরুরি অবস্থা জানানোর একটি সিগন্যাল। জানা গিয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট BA295 বিমানটি আচমকাই প্রায় ২৮ হাজার ফুট নীচে নেমে গিয়েছিল আয়ারল্যান্ডের উপর দিয়ে ওড়ার সময়। ফ্লাইট ট্র্যাকারের মাধ্যমে এই তথ্য জানা গিয়েছে। কেন বিমানের তরফে ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। এয়ারলাইন্স কর্তৃপক্ষের তরফেও কিছু জানানো হয়নি এখনও। কিন্তু নিম্ন উচ্চতায় (সাধারণত ১০,০০০ ফুটের নীচে) নিয়ন্ত্রিত ও দ্রুত অবতরণের ঘটনা সাধারণত কেবিনের চাপ কমে যাওয়ার বিষয়কে নির্দেশ করে।
#BA295 from London to Chicago squawking 7700 and descended down to 9000 feet above Ireland. https://t.co/KTkShOpJUh https://t.co/McVLR7XzEA
— Flightradar24 (@flightradar24) October 5, 2026
বিস্তারিত আসছে…
Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক