মার্কিন অ্যাটর্নি বিল অ্যাসেলির মতে, ওই মহিলা ২০২৫ সালে সিয়াটলে গিয়েছিলেন। চিনা কর্মকর্তাদের নির্দেশে সেখানে তাইওয়ানের এক সরকারি কর্মকর্তার ঘনিষ্ঠ আত্মীয়ের ওপর নজরদারি চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তদন্তকারীদের বয়ান অনুসারে, তিনি ওই ব্যক্তির গাড়ির লাইসেন্স প্লেট-সংক্রান্ত তথ্য, ছবি ও ভিডিও চিনা কর্মকর্তাদের কাছে পাঠিয়েছিলেন। এ ছাড়াও অভিযোগ রয়েছে যে, তিনি এক সহযোগীর সঙ্গে মিলে এই সফরের পরিকল্পনা করেছিলেন এবং নিজের কার্যকলাপ গোপন রাখার জন্য বিশেষ কিছু কৌশল অবলম্বন করেছিলেন।
