নিহতের পরিবারকে সহায়তার আশ্বাস বিদেশ মন্ত্রকের:
এক্স-এ একটি পোস্টে ভারতীয় দূতাবাস জানিয়েছে, “১০ অক্টোবর রিয়াধ বিমানবন্দরে হামলার বিষয়ে নতুন আপডেট। জানা গিয়েছে, রিয়াধে হামলায় আহত এক ভারতীয় নাগরিক দুর্ভাগ্যবশত আজ মারা গিয়েছেন।”
দূতাবাস আরও জানিয়েছে, “নিহত ব্যক্তির পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিশ্চিত করতে সবরকম সহায়তা করব।”
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও ওই ভারতীয় নাগরিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সম্ভাব্য সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। বিদেশমন্ত্রী এক্স-এ লিখেছেন, “রিয়াধে হামলায় এক ভারতীয় নাগরিকের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। দূতাবাসের পক্ষ থেকে যতটা সম্ভব সবরকম সাহায্য করা হবে।”
হামলায় নিহতের পরিবারের সদস্যরাও আহত হয়েছেন বলে দাবি আসাদউদ্দিন ওয়েইসির:
এরপর এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) জানান, তিনি খবর পেয়েছেন যে শনিবার রিয়াধ বিমানবন্দরে হামলায় মহম্মদ ইউসুফ আলি নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, ওই হামলায় আলির স্ত্রী ও দুই সন্তান আহত হয়েছেন। ওয়েইসি বলেন, রিয়াধে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশনের সঙ্গে তাঁর কথা হয়েছে। পাশাপাশি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিদেশসচিব বিক্রম মিসরিকে অবিলম্বে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি।
এর আগে রবিবার, বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছিল যে সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নজর রাখছে এবং “প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করছে”। ভারতীয় নাগরিকের মৃত্যুর ফলে এই হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক্স-এ একটি পোস্টে লিখেছেন, “এই কঠিন পরিস্থিতিতে আমাদের দূতাবাস প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করছে।”
Al Arabiya shows footage of the moment yesterday’s Houthi attack struck King Khalid International Airport in Riyadh, including Umrah pilgrims preparing to board their flights before the strike. https://t.co/Gp2xPdmkuK
— Al Arabiya English (@AlArabiya_Eng) October 11, 2026
রিয়াধ বিমানবন্দরে ‘কাপুরুষোচিত হামলার’ নিন্দা ভারতের:
একটি পৃথক বিবৃতিতে, রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস এর আগে জানিয়েছিল, তাদের হিসেব অনুযায়ী, ‘কাপুরুষোচিত হামলায়’ আহত ৩০০ জনের মধ্যে ১১ জন ভারতীয় নাগরিক রয়েছেন। ভারতীয় দূতাবাস এক্স-এ পোস্ট করে জানিয়েছিল, “গতকাল রিয়াধ বিমানবন্দরে কাপুরুষোচিত হামলার ঘটনার উপর নজর রাখছে রিয়াধের ভারতীয় দূতাবাস। এই হামলায় দুর্ভাগ্যবশত ১২ জনের মৃত্যু হয়েছে এবং ৩০০-রও বেশি মানুষ আহত হয়েছেন।”
দূতাবাস আরও জানিয়েছিল, তারা হামলার ঘটনাটি নিয়ে ধারাবাহিকভাবে খোঁজখবর রাখছে এবং আহত ভারতীয় নাগরিকদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
দূতাবাস আরও লিখেছিল, “জানা গিয়েছে, হামলায় আহতদের মধ্যে ১১ জন ভারতীয় রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছে। আমাদের আধিকারিকরাও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। নতুন তথ্য পাওয়া গেলে আমরা তা জানাব।”
Update regarding Riyadh Airport attack on October 10.
It is learnt that one Indian national injured in the Riyadh attack has unfortunately lost his life today. We convey our heartfelt condolences to the family of the deceased. We are in touch with the family and will provide all support for ensuring the early repatriation of mortal remains.
@MEAIndia
— India in Saudi Arabia (@IndianEmbRiyadh) October 11, 2026
হুথিদের হুঁশিয়ারির মধ্যেই ফের হামলার মুখে রিয়াধ বিমানবন্দর:
এদিকে, রবিবার দুপুরে বিমানবন্দরে ফের হামলা হয় এবং তাতে বেশ কয়েকজন আহত হন বলে জানিয়েছে সৌদি আরবের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে এবং বিমানবন্দরের বিভিন্ন পরিকাঠামোর নিরাপত্তা পরীক্ষা করছে। ধারাবাহিক হামলার পর বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, রবিবার ফের বিমান সংস্থা, বিমানবন্দরের কর্মী এবং যাত্রীদের সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করার হুঁশিয়ারি দিয়েছে হুথিরা। তাদের অভিযোগ, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে ব্যর্থতার জন্য সৌদি আরব দায়ী।
রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে মিসাইল হামলা:
রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত সরকার। অসামরিক নাগরিক এবং তাঁদের পরিকাঠামোর উপর বারবার হামলাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে নয়াদিল্লি।
বিমানবন্দরের যে অংশে টার্মিনাল ৩ এবং ৪ রয়েছে, সেখানে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এই দুই টার্মিনাল থেকে অভ্যন্তরীণ বিমান চলাচল পরিচালিত হয়। সৌদি কর্তৃপক্ষের মতে, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দু’জন বাংলাদেশি নাগরিক এবং প্যালেস্টাইন, আমেরিকা, মিশর, জর্ডন, সিরিয়া ও সুদানের নাগরিকরা রয়েছেন। প্রতিবেশী ইয়েমেনে ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের এই হামলার জন্য দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
ভারতের বিদেশ মন্ত্রক (MEA) এক বিবৃতিতে জানিয়েছে, “গত কয়েক দিনে রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বারবার হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এর মধ্যে ১০ অক্টোবরের কাপুরুষোচিত হামলাও রয়েছে, যার ফলে প্রাণহানি, মানুষ আহত হওয়া এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “সাধারণ নাগরিক এবং অসামরিক পরিকাঠামোর উপর বারবার হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এই ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।”