নয়াদিল্লি: নিরাপদ আশ্রয়, রোজগারের খোঁজে বেরিয়েছিলেন। সাগরে তলিয়ে গেলেন শতাধিক মানুষ। জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে রওনা দিয়েছিল একটি নৌকা। প্রাণ হাতে নিয়ে তাতে সওয়ার হয়েছিলেন প্রায় ৩৫০ যাত্রী। লোহিত সাগরে নৌকাটি উল্টে যায়। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, কমপক্ষে ১০৯ জন অভিবাসী মারা গিয়েছেন। মৃতদের মধ্যে রয়েছে ১৫ শিশু। এখনও খোঁজ নেই ১১৬ জনের। (Djibouti Migrant Boat Capsizes)
রবিবার লোহিত সাগরের বুকে এডেন উপসাগরের বাব-আল-মান্ডেব প্রণালীর কাছে নৌকাটি উল্টে যায়। জিবুতির ওবক থেকে সেটি ইয়েমেনের উদ্দেশে রওনা দিয়েছিল। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে, ৮-৯ অক্টোবর রাতে ওবকের উত্তরে গুহেরের কাছে উল্টে যায় নৌকাটি। এখনও পর্যন্ত দেহ উদ্ধার হয়েছে ১০৯ জনের, যার মধ্যে পুরুষের সংখ্যা ৫২, নারীর সংখ্যা ৪২ এবং ১৫ জন শিশুর মধ্যে নয় মেয়ে এবং ছয় মেয়ে। (Red Sea Shipwreck)
আরও পড়ুন: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
নৌকা উল্টে যাওয়ার পর বেঁচে ফিরেছেন প্রায় ৮০ জন। তাঁরা সকলেই ইথিওপিয়ার নাগরিক। ইথিওপিয়া সরকারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। ৩৫০ মানুষকে কেন ওই নৌকায় তোলা হয়েছিল, কী পরিস্থিতিতে তাঁরা ইয়েমেনের পথে রওনা দিতে বাধ্য হয়েছিলেন, এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
জীবন-জীবিকার সন্ধানে ঝুঁকি জেনেও সাগরে নামার ঘটনা এই প্রথম নয়। বাব-আল-মান্ডেব প্রণালী হয়ে আগেও বহু মানুষ ইয়েমেন দিয়েছেন। ইয়েমেন থেকে তাঁরা ছড়িয়ে গিয়েছেন উপসাগরীয় অঞ্চলের বহু দেশে। গৃহযুদ্ধ, দারিদ্র, জলবায়ু পরিবর্তনের দরুণই বিকল্প আশ্রয়, রোজগারের খোঁজে বেরিয়ে পড়েন তাঁরা। চলতি বছরের ১০ সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত এমন বিপজ্জনক ভাবে প্রায় ২০০০০ অভিবাসী যাত্রা করেছেন লোহিত সাগরের উপর দিয়ে।
এই ঘটনায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, “দুর্ভাগ্যজনক প্রাণহানির ঘটনা। এই ঘটনাই প্রমাণ রোজগারের খোঁজ করতে গিয়ে কী পরিস্থিতির মধ্যে পড়তে হয় অভিবাসীদের। আমাদের টিম কাজ করছে। উদ্ধারকার্যে শুরু করেছে স্থানীয় প্রশাসনও। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকার্য চলছে।”
এর আগে, ২০২৫ সালে ওই একই পথ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে ৯০০ জন অভিবাসী মারা যান।
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা