Most Wanted Gangster: ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার। আদতে হরিয়ানার বাসিন্দা। সেই হিমাংশু ভাউ গ্রেফতার হল সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে। এফবিআই অর্থাৎ ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন হিমাংশুকে গ্রেফতার করেছে। একাধিক খুনের মামলা রয়েছে ধৃতের বিরুদ্ধে। শুধু তাই নয়, আরও অনেক অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে এই হিমাংশু ভাউ, এমনটাই জানা গিয়েছে। হিমাংশুর আরেকটি পরিচয় হল, জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের প্রতিদ্বন্দ্বী সে। হরিয়ানা এবং দিল্লি পুলিশের মোস্ট ওয়ান্টেডের তালিকায় অনেকদিন ধরেই নাম রয়েছে এই হিমাংশুর। খুন, অপহরণ, তোলাবাজি – একাধিক মামলা রয়েছে হিমাংশু এবং তার সঙ্গী-সাথীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, হিমাংশু এবং তার দলবল হরিয়ানা থেকে দিল্লি এবং তারপর উত্তরপ্রদেশে ঘুরে বেড়াত। কুখ্যাত এই গ্যাংস্টারের বিরুদ্ধে নোটিস জারি করেছিল ইন্টারপোলও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারত ছারার আগে জাল কাগজপত্র ব্যবহার করে পাসপোর্ট বানিয়েছিল হিমাংশু। সূত্রের আরও খবর, সম্ভবত পর্তুগালে নিজের অপরাধমূলক কাজের জাল বিস্তার করছিল ভারতের এই কুখ্যাত গ্যাংস্টার। এছাড়াও জানা গিয়েছে নীরজ বাওয়ানা এবং নবীন বালি- র মতো গ্যাংস্টারের গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল হিমাংশু।
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ