সন্দীপ সরকার, কলকাতা: সোমবার থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির ম্যাচ। যে ম্যাচে বাংলার প্রতিপক্ষ মহারাষ্ট্র। রবিবার সকাল থেকে ইডেনে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিলেন বাংলা ও মহারাষ্ট্র – দুই দলের ক্রিকেটারেরাই।

রবিবার আর একটা প্রস্তুতি শিবিরও শুরু হয়ে গেল কলকাতায়। তবে ইডেনে নয়, সল্ট লেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। সেখানে দু’দিনের প্রস্তুতি শিবির করছে দিল্লি ক্যাপিটালস। রবিবার ছিল প্রথম দিন। সেখানে দলের প্রধান কোচ হিসাবে দায়িত্ব নেওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে অনুশীলন সারলেন সমীর রিজভি, আশুতোষ শর্মারা।

সিএবি প্রেসিডেন্ট সৌরভকে আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসাবে দেখা যাবে। আপাতত তিনি জনপ্রিয় ‘বিগ বস বাংলা’ শো সঞ্চালনার কাজে ব্যস্ত থাকছেন। প্রত্যেক সপ্তাহান্তে তিনি কলকাতা থেকে মুম্বই উড়ে যাচ্ছেন বিগ বসের সেটে। শ্যুটিংয়ের জন্য।

শ্যুটিং সেরে কলকাতায় ফিরেছেন সৌরভ। এবং ফিরেই রবিবার তিনি নেমে পড়লেন সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। যে মাঠটি সিএবি-র অধীনে রয়েছে। এর আগেও এই মাঠে দিল্লি ক্যাপিটালসের প্রাক মরশুম প্রস্তুতি শিবির হয়েছে। গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম ঋষভ পন্থের ক্রিকেটের মূল স্রোতে ফেরার লড়াইও দেখেছে এই মাঠ। নতুন জীবন পাওয়ার পর দিল্লির প্রস্তুতি শিবিরে এই মাঠে ঘুরে গিয়েছিলেন ঋষভও।

সল্ট লেকের সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে দিল্লি ক্যাপিটালসের দুদিনের প্রস্তুতি শিবির আয়োজন করা হয়েছে। রবিবার বিকেলে প্রস্তুতি শিবির হয়েছে। সোমবার সকালে রয়েছে শিবির।

তবে দিল্লি ক্যাপিটালসের সব ক্রিকেটার আসেননি। ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে যাঁরা রঞ্জি ট্রফি খেলছেন না, শুধু সেরকমই সাত আটজন ক্রিকেটার এই শিবিরে যোগ দিয়েছেন। সমীর রিজভি, আশুতোষ শর্মার মতো পরিচিত মুখেরা রয়েছেন শিবিরে। রবিবার তাঁরা সৌরভের তত্ত্বাবধানে প্র্যাক্টিস করলেন। সোমবারও প্র্যাক্টিস করবেন।

বাংলার দুই ক্রিকেটার রয়েছেন দিল্লি ক্যাপিটালসে। পেসার মুকেশ কুমার ও উইকেটকিপার ব্যাটার অভিষেক পোড়েল। এঁদের মধ্যে মুকেশ এখন নিউজ়িল্যান্ডে। নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে ভারত এ দলের হয়ে আনঅফিশিয়াল টেস্ট সিরিজ খেলছেন ডানহাতি জোরে বোলার। আর অভিষেক ব্যস্ত রঞ্জি ট্রফিতে। সোমবার থেকে পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে তিনিই বাংলার উইকেটকিপার হিসাবে খেলবেন।

বাকি যাঁরা আছেন, তাঁদেরই তৈরি করার কাজ সারছেন সৌরভ। আইপিএল এখনও অনেক দেরি। তবে ডিসেম্বরে গোয়ায় রয়েছে আইপিএলের নিলাম। ১৫ নভেম্বরের মধ্যে রিটেনশন তালিকা প্রকাশ করতে হবে সব ফ্র্যাঞ্চাইজি দলকে। তার আগে কলকাতার বুকে প্রাক মরশুম প্রস্তুতি সারছে দিল্লি।

আরও পড়ুন: রঞ্জি সেমিফাইনালে বাংলাকে ধ্বংস করা সামাদ এখন বোলিং গুরু, ইডেনে নামার আগে দিলেন হুঁশিয়ারি

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog ZOI – Construction Template Kit Zoli – Fashion WooCommerce WordPress Theme Zonker – WooCommerce WordPress Theme Zooland – Safari & Zoo Elementor Template Kit Zoom Gallery for Elementor ZoomSounds – WordPress Wave Audio Player ZoomSounds – WordPress Wave Audio Player with Playlist Zoomy – Lightweight LMS & Education WordPress Theme ZORKA – Wonderful Fashion WooCommerce Theme Zortex – Broadband & Internet Services Elementor Template Kit