Last Updated:
Underground Mysterious Salt Mine: ভাবুন তো, আপনি মাটির গভীরে নেমে গেলেন আর সেখানে দেখতে পেলেন একটি সুন্দর গির্জা, ঝলমলে হ্রদ, অসাধারণ সব ভাস্কর্য এবং আলোয় ঝলমল করা বিশাল বিশাল হলঘর। শুনতে কোনও জাদুর দুনিয়ার মতো মনে হলেও, এটি নিছক কল্পনা নয়, বরং পোল্যান্ডের বাস্তব ছবি। এখানকার ভিয়েলিচকা লবণের খনিতে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের পরিশ্রমে মাটির নীচে গড়ে উঠেছে এক আশ্চর্য জগৎ। এই ভূগর্ভস্থ দুনিয়া দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, এখানকার দেওয়াল থেকে শুরু করে বিভিন্ন শিল্পকর্ম, সবকিছুতেই ব্যবহার করা হয়েছে নুন বা লবণ।